টক অফ দ্য কান্ট্রিঃ নারায়ণগন্জে নির্বাচন চলাকালীন সহকারী পুলিশ সুপারকে কঠোর হুমকি দিয়েছেন গফা ওসমান। পুলিশ কর্মকর্তার নার্ভ আছে বলতে হবে। উনিও বলেছেন-প্রজাতন্ত্রের সেবক হিসাব উনার নৈতিক দায়িত্ব -কেন্দ্রে কোনো কারচুপি চলতে দেয়া হবেনা। স্যালুট অফিসার।
পুলিশ কর্মকর্তার সাথে ফোনে কথা কাটাকাটির এক পর্য...ায়ে প্রথমে ইউপি চেয়ারম্যান হুমকি ধামকি দেন। এসময় উনার ফোনের চার্জ শেষ হয়ে গেলে - উনি পাশের একটা ফোনের দোকানে গিয়ে বস গফা ওসমানকে ফোন করেন।
ফোন শেষ করে- উনি বলেন- কতটাকা বিল দিতে হবে?
ফোনের দোকানদার- জ্বিনা কোনো বিল দিতে হবেনা।
কেন দিতে হবেনা? তুমি কি শুনেছো আমি কার সাথে কথা বলছি?
জ্বি আমি শুনেছি । আপনি কার সাথে কথা বলছেন।
তুমি তাহলে চিনতে পেরেছো -আমি কে? এবং কাকে ফোন করেছি?
জ্বি। আমি আপনাকে চিনেছি। এবং যাকে ফোন করেছেন- উনাকেও চিনেছি।
চেয়ারম্যান সাহেব খুব ভাব নিয়ে আশেপাশের সবাইকে বললেন- দেখেছিস। মানুষ আমাদের কেমন ইজ্জত-সম্মান করে। বিল দিতে চাইলাম তাও ফোনের বিল নিলোনা।
চেয়ারম্যান সাহেব-আবার ফোনের দোকানে গেলেন। এবার আরেকটা কল করলেন-মসজিদের ইমাম সাহেবকে। রাতে বাসায় মিলাদের কথা স্মরণ করিয়ে দেয়ার জন্য।
এবার দোকানদার বললো- ২০ টাকা এসেছে। ২০ টাকা দিন।
চেয়ারম্যান সাহেব, পুরাই অবাক। কীরে আমাকে চিনিস নি?
জ্বি চিনেছি।
তাহলে এখন আবার ফোনের বিল ২০ টাকা চাইছিস। তখন যে কিছুই চাইলিনা।
কারণ, তখনতো কোনো বিলই আসেনি।চাইবো কীভাবে।
তার মানে কি? ঐ সময় বিল আসলো না। আর এখন আসলো। ফাজলামি করিস?
ফাজলামি করবো কেন? এক নরক থেকে আরেক নরকে ফোনে কথা বললে-সেইম লাইন হিসাবে কোনো বিল আসেনা। এতে আমার কি দোষ? দোষ হলে পুরাটা সিস্টেমেরই দোষ।
এখানেও পড়তে পারেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




