![]()
বিস্ময়কর ছেলেটা ফুটবলের এক ফুলতো
বাতাসকে দোল বানিয়ে মাঠের পরে দোলতো
লাখকোটি ভক্তকুল সে কথাই যে বলতো
পায়ে বল পেলেই সে বারুদ হয়ে জ্বলতো।
ফুটবলের সব ম্যাজিকগুলো ওর পায়েতেই ফলতো
বড় ক্লাবে টাকার জন্য তার নাহি যে চলতো
পায়ের যাদু, গতির যাদু ওর পায়েই গোলতো
তাইতো সে উজাড় করে বল খেলাটাই খেলতো।
হঠাৎ করে নামলো যেন মাঠ জুড়ে এক অন্ধকার,
খেলার ছলে হাজির হলো মানুষ না এক জানোয়ার
বুদ্ধি করলো যেমন করে ছেলেটিকে তাড়াবার,
পরাজয় বুঝতে পেরে বাড়লো তার হুণ্কার
কোনা বাঁধা মানেনা সে,ছেলেটি যে ওয়ান্ডার
তাই লাথি দিয়ে ধাক্কা দিয়ে করছে আঘাত বারংবার
শেষ আঘাতে ছেলেটির আর্তনাদ আর চীৎকার
কোটিভক্তকে কাঁদিয়ে মাঠ ছাড়লো শেষে নেইমার।
মেসি শুধু আর্জেন্টিনার না ফুটবলেরই বিস্ময়
নেইমার ছাড়া বিশ্বকাপও অন্ধকারই হয়ে রয়।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও ফুটবলেরই জ্যোতি জয়
জেমস রডরি'র দল হেরে গেলেও মানুষ তার কথা কয়,
ঘাত-প্রতিঘাত ছাড়া খেলা হোক, না হোক কোনো শংশয়
কখন কে যে লুঠিয়ে পড়ে বাড়ছে দ্বিধা বাড়ছে ভয়
তারকারা যে দলের হোক তারা কারো একার নয়
এরা যখন শ্রেষ্ঠ খেলে তখন টোটাল ফুটবলেরই জয় হয়।
ফেসবুক থেকে
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





