অনেক রাত হয়ে গেছে। ওজুঘরে বলতে গেলে কেউ নেই।একজন লোক ওজু শেষ করে মসজিদে ঢুকবেন। ঠিক এমনি মুহুর্তে উনি বলে ওঠলেন- ওসতাগফিরুল্লাহ- আবার ওজু করতে হবে। ওযুটা শেষ করতে না করতেই নষ্ট হয়ে গেলো।
ভদ্রলোকের আরেকটু দূরে আরেকজন ওজু শেষ করে মসজিদে ঢুকবেন। উনিও আবার ওজু করতে আসলে আগের জন বললেন- কি ব্যাপার ভাই? আপনারও কি একই সমস্যা নাকি?
২য়জন বললেন- না ভাই। সমস্যা আমার না। আপনি যে ভাবে ছেড়েছেন-তাতে শুধু আপনার না, আমার ওযুও নষ্ট হয়েগেছে।
মসজিদের ভিতর থেকে একজন সাথে সাথে বের হয়ে এসে বললেন-
আমারও ওযু করতে হবে। শব্দ আর গন্ধ শুধু ওযুখানার পরিবেশ নষ্ট করেনি, পুরো মসজিদের ভিতর বাহির দূষিত করে ফেলেছে।
মাননীয় সকাম(সমাজ কল্যাণ মন্ত্রী) যেভাবে উগলাচ্ছেন, (পতিতা /সাত খুন তুচ্ছ ঘটনা, শিরোচ্ছেদ ইত্যাদি বিষয়ক) যা খুশী তাই বলে যাচ্ছেন-তাতে শুধু নিজের মুখই দূষিত করছেন না, পুরো মন্ত্রনা পরিষদটাই দূষণ করে ফেলছেন। আর নামাজ পড়ার আগেই যদি ওযু নষ্ট করে ফেলেন-তবে কেমন করে হবে বলুন। সবে মাত্রতো শুরু করলেন। তাই বলিকি, আগাম থাকতেই লাগাম ধরুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




