ইলিশ থেকে কেনো বই ভালো।
১) ইলিশ মাছে কাঁটা আছে, বইয়ে পাতা আছে। কাঁটা গলায় লাগে। পাতা গলায় লাগেনা।
২) ইলিশ মাছ হাত দিয়ে ধরলে হাতে গন্ধ হয়। বইয়ে কোনো সম্ভাবনা নেই।
৩) ইলিশ পেটে যাবে, পচনের শুরু। বই মগজে যাবে। জ্ঞানের শুরু।
৪) ইলিশ রান্না করতে নানা মশলা লাগে। বই পড়তে শুধু আপনার সুন্দর রুচিটাই লাগে।
৫) বই বিছানায়, সোফায় এমনকি বাথরুমে বসেও পড়া যাবে। ইলিশ বিছানায়, সোফায়, বাথরুমে একবার নিয়েই দেখুন না।
৬) ইলিশের জাটকা আছে, যা ধরা এবং খাওয়া আইনবিরোধী। বইয়ে কোনো জাটকা নাই। বই সবসময় টাটকা।
৭) ইলিশের কোনো লাইব্রেরী নাই। বইয়ের লাইব্রেরী আছে।
৮) বই ধার করে নিয়ে পড়া যায়। ইলিশ ধার করে নিয়ে খাওয়া যায়না।
৯) পার্কে বসে বই পড়েন। ঘুম আসলে বইটা মাথার নীচে দিয়ে ঘুমিয়ে যান।
ইলিশ মাথার নীচে রেখে ঘুমাবার চিন্তা করতে পারেন?
১০) অন্যজনে বই পড়ে আপনাকে শুনালে আপনি একই রকম ভাবে বই পাঠের আনন্দ পাবেন। কিন্তু একজন খেয়ে যদি ইলিশের গল্প বলে- আপনিই বলুন-আপনার কেমন লাগবে??
তারপরও যদি ইলিশ ইলিশ করুন। আপনি কি মানুষ না ইলিশ থুক্কু মানুষ না ইবলিশ???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


