আমাদের গাঁজুটি ছেলেরা হাঁটে একেবেঁকে,
বৈশাখ মাসে তারা ওৎ পেতে থাকে।
লাল লাল চোখ তার খোঁচা খোঁচা দাড়ি,
কখনো বাইকে চড়ে কখনো বা গাড়ি
খ্যাক খ্যাক করে নাই কোনো দ্বিধা,
শাড়ি ধরে টান মারে না আছে বাঁধা
নাচানাচি করে যেন হায়েনার ঝাঁক,
বুভুজিলা নিয়ে দেয় শুয়োরের ডাক।
আর-পারে শাহবাগ, টিএসসি ফেলে,
এলোমেলো দাড়িগোঁফে হেলেদুলে চলে।
ধীরে ধীরে মা মেয়েরা হাঁটবার কালে,
শিষ দিয়ে যায় তারা পিছু পিছু চলে।
সকালে বিকালে গাজা খাওয়া হলে পরে,
আরো নেশা পেতে তারা টিকটিকি ধরে ।
গাঁজার পুরিয়া রাখে পকেটের ভাঁজে,
রঙ চঙ মেখে যায় মেলার মাঝে।
বৈশাখ এসে গেছে নেশা ভর ভর,
ওৎ পেতে থাকে তারা মেলার ভিতর
মহাবেগে কলকল কোলাহল ওঠে,
শাড়ী খুলে নিয়ে যায় সব নেয় লুটে।
ছিঃ ছিঃ রি রি করে পড়ে যায় সাড়া,
বস্ত্রহরণের উৎসবে তবু মেতে ওঠে তারা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


