somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐশীর ফাঁসি আর কয়েকটি প্রশ্ন

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশী ছাত্র কাজী নাফিসের কথা মনে পড়ছে- যার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে ৩০ বছরের কারাদন্ড দিয়েছে আমেরিকার আদালত।
নাফিসের ঘটনাটি ঠিক এরকম-
ছোট একটা বীজ ছিলো। সেই বীজটিকে খুব সুন্দর করে নিজ ঘরের মাটিতে এনে রোপণ করে -ভালো করে সার, পানি দিয়ে পরিচর্যা করা হলো। তারপর ধীরে ধীরে চারাগাছটি বড় হলো। এরপর একদিন গাছটিতে ফুল ফুটলো। যখনই ফুল ফুটলো- তখন - যারা এই গাছটির এতো যত্নপাতি করে , পরিচর্যা করে ফুলটি ফুটালো- তখন আবার ওরাই বলতে লাগলো- তুইতো একটা বিষাক্ত ফুল। তুই এখানে ফুটলি কেন? তোরতো এখন ৩০ বছরের সাজা হবে। এটাই হলো- স্ট্রিং থিউরী।

নাফিসের তো সাজা হয়ে গেলো। ৩০ বছরে হয়তো জেলের মাঝেই ওর জীবন শেষ হয়ে যাবে। কিন্তু যারা নাফিসকে ফুসলিয়ে, নাফিসকে বিপথগামী করে, বোমা তৈরী করে, বোমা ছোড়ার প্রশিক্ষণ দিয়ে একটা কিশোর ছেলের জীবনকে নষ্ট করে দিলো- তাদের কি হবে? তাদের বিচার কে করবে?

আজকে ঐশীর ফাঁসী হয়েছে-পিতা-মাতা খুণের অপরাধে। কিন্তু নীচের এই প্রশ্নগুলোর জবাব কি?

১) যে নাইট ক্লাব ঐশীর মতো এক কিশোরীর জন্য সারারাতভর দরজা খুলে রেখেছিলো- তাদের কি হবে?
২) যে লোকগুলো নিষিদ্ধ ইয়াবা, মাদক দ্রব্য ঐশীর হাতে তোলে দিয়ে ওকে বিপথগামী হতে প্রলুব্ধ করেছিলো-ওদের কি হবে?
৩) যারা ঐশীর হাতে অত্যন্ত শক্তিশালী ঘুমের ঔষধ শত শত বিক্রি করেছিলো কোনো প্রেসক্রিপশান ছাড়াই - তাদের কি হবে?
৪) দেশের বিভিন্ন গডফাদার, ইয়াবা সম্রাট হিসাবে কথিত রাঘব বোয়ালরা যারা এরকম শত শত ঐশীর হাতে ঠিক এই মুহুর্তে ইয়াবা তোলে দিচ্ছে- তাদের কি হবে?
৫) আধুনিকতা আর প্রগতির নামে যারা অশ্লীলতাকে একেবার শিল্পের পর্যায়ে নিয়ে গিয়ে- কোমলমতি কিশোর কিশোরীদের জীবনকে যারা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে -তাদের বিচার কে করবে?
৬) আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে,কখন ঘরে ফিরছে? ওর বন্ধু কারা - ওরা করে কি? এসব খেয়াল রাখছেনতো?
৭) অসৎ উপায়ে অর্জিত অর্থের লাগামহীন ব্যবহার হচ্ছে নাতো?
৮) একটি কিশোর ছেলে/মেয়ে মাসে ৫০ থেকে ১ লক্ষ টাকা দিয়ে করে কি?
৯) আপনি আপনার ছেলেমেয়েদের নৈতিক শিক্ষা দিচ্ছেন নাকি বিষাক্ত এক পতঙ্গের পরিচর্যা করছেন?

ঐশী'র ফাঁসি হলেই কি আর কোনো ঐশী তৈরী হবেনা। ঠিক এ মুহুর্তে হয়তোবা ঐশীর মতো অন্য কোনো কিশোর-কিশোরী ইয়াবার নেশায় মাতাল হয়ে পড়ে আছে। অথবা ইয়াবা/মাদক কেনার অর্থের জন্য মরিয়া হয়ে অবৈধ, গোপন, অনৈতিক -অন্ধকার পথের দিকে পা বাড়াচ্ছে। যে ছেলে -মেয়ের ঘরে বসে স্কুল কলেজের হোম ওয়ার্ক করার কথা- সে এখন,কোনো নাইট ক্লাবের গোপন ঘরে কোনো মদ,শরাব আর - হুক্কা সংস্কৃতির ধোঁয়ায় বিভোর হয়ে আছে।

যে গডফাদার নামক মেশিনগুলো আজ সমাজে অসংখ্য ঐশী তৈরী করছে-সেই মেশিনগুলোই আগে ধ্বংস করা হোক।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৬
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।

জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

×