


আমেরিকার বিখ্যাত টেলিভিশান নেটওয়ার্ক এবিসি চ্যানেলের অন্যতম জনপ্রিয় একটি থ্রীলার সিরিজ “Quantico”, সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ থেকে শুরু হয়ে প্রতি রোববার রাতে এই তুমুল জনপ্রিয় সিরিজটি এক ঘন্টার জন্য প্রচারিত হয়।
ছবির মূল চরিত্রে অভিনয় করছেন- ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
পুরো আমেরিকায় যেখানে ভারতীয়, চায়নীজ, কোরিয়ানরা দাপিয়ে বেড়াচ্ছে। সেখানে আমাদের অবস্থান বলতে গেলে তেমন সুদৃঢ় নয়।
তাই, কোথাও এতোটুকু বাংলাদেশীদের কৃতিত্ব দেখতে পেলে মনটা গৌরব আর আনন্দে ভরে যায়।
শর্বরী জে আহমেদ -তেমনি এক কৃতি নতুন প্রজন্মের বাংলাদেশী মেয়ে।
প্রায় শ'খানেক টিভি স্ক্রীণ রাইটারকে হারিয়ে শর্বরী Quantico এই জনপ্রিয় টিভি সিরিজটি লিখার জন্য নির্বাচিত হয়েছেন এবং ইতোমধ্যে দারুন প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
ভাবতে ভালোই লাগে- আমেরিকার জনপ্রিয় একটি টিভি সিরিজের লেখিকা- আমাদেরই মেয়ে।লক্ষ মানুষের চোখের সামনে ভেসে ওঠছে প্রতি রবিবার -শর্বরীর কী বোর্ড থেকে ওঠে আসা কাহিনী। এইসব প্রতিভাবান বাংলাদেশি তরুন প্রজন্মের হাত ধরেই হয়তো অতি শীঘ্রই অস্কার জয়ী ম্যুভি গুলোর ও পান্ডুলিপি লিখা হবে।
অভিনন্দন শর্বরী । তোমাদের হাত ধরেই গৌরবের সিঁড়ি বেয়ে এগিয়ে চলুক বহির্বিশ্বে প্রিয় জন্মভূমি বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


