হুমায়ুন আহমেদের কঠিন একখান রসবোধঃ
টিভিরিমোট নিয়ে তখন এতো বেশী কছলাকছলি নেই। সবেধন নীলমনি তখন-বাংলাদেশ টেলিভিশন। সেই টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান- হুমায়ুন আহমেদের একক নাটক, ধারাবাহিক নাটক- ইত্যাদি। নাটক শুরু হলেই- যে যেখানে থাককু। টিভি'র সামনে হাজির। বলতে গেলে ঐ সময় রাস্তাঘাট ফাঁকা।
এসব কাণ্ডকীর্তি আবার হুমায়ুন আযাদের একেবারেই পছন্দ না। তিনি দৈনিক ইত্তেফাকের সাহিত্যপাতায় সাক্ষাৎকার দিয়ে দিলেন-
হুমায়ুন আহমেদের নাটকতো সুশীল, শিক্ষিত ,সুস্থরুচি সম্পন্ন কোনো ভদ্র মানুষ দেখেনা। এসব দেখেতো শুধু মাত্র বাড়ির কাজের ছেলে মেয়েরা,চাকর বাকররা।
এই সাক্ষাৎকারের কিছুদিন পর- ঢাকা ক্লাবের এক অনুষ্ঠানে হুমায়ুন আযাদ বসে আছেন। উনাকে বসে থাকতে দেখে হুমায়ুন আহমেদ এগিয়ে গিয়ে সালাম দিলেন।
তারপর বললেন- স্যার কেমন আছেন? একটি বিশেষ কথা ছিলো। আপনার বাসায়তো কাজের ছেলেমেয়ে আছে তাই না?
হ্যাঁ আছে । কেন কি হয়েছে?
যদি স্যার আপনি একটু দয়া করতেন?
কি দয়া !! কি করতে হবে?
ওরা তো স্যার পত্রিকা পড়েনা। তাই কোনো খবরও রাখতে পারেনা। এই রবিবার থেকে টিভিতে আমার একটা নতুন ধারাবাহিক শুরু হবে- নাম হলো "আজ রবিবার।" আপনি যদি একটু দয়া করে ওদের কাছে এই খবরটা পৌঁছে দেন- তাহলে স্যার আমার খুব উপকার হয়। ওরা আমার নাটকটা দেখতে পারবে। আপনারাতো স্যার আর দেখবেননা।
আযাদ শক, আহমেদ রক...........................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


