যামিনী যখন অস্পষ্ট হতে তাকে,
আকাশে জেগে ওঠে সূর্যআভা।
মৃগশাবক জানে ,আজও তাকে দৌড়াতে হবে-
যেমন দৌড়েছিলেন বাবা, তারও বাবা।
শুধু দৌড়ালেই হবেনা, অন্তত এককদম বেশী
দৌড়াতে হবে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে।
তা না হলে জীবন শেষ,
জীবন্ত দেহ চলে যাবে সিংহের গ্রাসে।
সিংহও জেগেও ওঠে জানে-তাকেও দৌড়াতে হবে।
সবচেয়ে দূর্বলতর মৃগের চেয়েও বেশী।
তা না হলে বাড়বে ক্ষুধার কষ্ট,
হয়তোবা মারা যাবে। ক্ষুধা যে জীবন বিনাশী।
কে কাকে হারাবে , জানেনা।জানা শুধু এই তবে।
বেঁচে থাকতে হলে দুজনাকে আমৃত্যু দৌড়াতে হবে।
মূল কবিতা -ডেরেক ওয়ালকট।
অনুবাদ- আরিফ মাহমুদ।
তারিখ-০২/০২/২০১৬
আটলান্টা, আমেরিকা।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




