আজকের প্রথম আলো'তে পড়ুন আমার লিখা ভালোবাসার গল্প- অশ্রুপাত
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকের প্রথম আলো'তে পড়ুন আমার লিখা ভালোবাসার গল্প-নীল শ্যামল বৃক্ষের নিচে তুমি। সূর্যের নরম আলো আর স্নিগ্ধ প্রশান্তিময় ছায়া পড়েছে তোমার শাশ্বত সৌন্দর্যের ওপর। অসীম উন্মেষে আমি অবাক দৃষ্টিতে চেয়ে আছি তোমার দিকে। হয়তো-বা শেষ বিদায়ের প্রহর আজ। পৃথিবীর সব ভালোবাসা এমনি করেই দারিদ্র্যের কাছে হেরে যায়। একসময় রবি আলোতে গ্লানি আসে। নিভতে থাকে সূর্য। চারদিকে ধীরে ধীরে অন্ধকার গ্রাস করে। বিষণ্ন হৃদয়ে দুঃখের বার্তা জাগিয়ে প্রান্তরের দিকে তুমি আনমনে হেঁটে গেলে। মূঢ় মন আর অশ্রু নিয়ে আমিও গৃহে ফিরি।
ঘরে এসে দীপ জ্বালি। তারপরও মনে হয় সারা ঘর আমার অন্ধকার। নিকষ আঁধার নেমেছে আজ বুকের অলিন্দে। শরবিদ্ধ মুনিয়ার রক্ত বইছে বুকের ভেতর। তোমার ঘ্রাণ আসে, শাড়ির ঘ্রাণ। টুনটুন শব্দ আসে। তোমার চুড়ির শব্দ। রূপের দ্যুতি আসে। তোমার কমনীয় মুখের দ্যুতি। ঘ্রাণ, শব্দ, দ্যুতি—সব মিলে ভালোবাসার স্বাদ চায়। আবার ওরা প্রাণ চায়। আরেকবার ওরা একসঙ্গে বাঁচতে চায়।
অন্তবিহীন অন্ধকার ভেদ করে তোমার গৃহ থেকে শেষ সানাইয়ের সুর আসে। বুক বিদীর্ণ করা সে কান্নার সুর। দূরে হঠাৎ মাছরাঙার আর্তনাদ শোনা যায়। শুনি বিরহে কাতর কুহকের ডাক। এভাবে কি কেউ ভালোবাসা বধ করে! কান্নাজলে সারা রজনী পার হয়। বন্ধ করতে পারি না আঁখি। একসময় ভোরের আলো ফোটে। সূর্যের আলোর আগে আগে হাঁটি। দিগ্ভ্রান্ত অজানা পথ। জানি না কোন দিকে যাচ্ছি।
আরিফ মাহমুদ
আটলান্টা, যুক্তরাষ্ট্র।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন