somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশাল মূল্য হ্রাস! বিশাল মূল্য হ্রাস!! বিশাল মূল্য হ্রাস!!!এক বিরাট স্ট্যাটাসের হাঁট।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশাল মূল্য হ্রাস! বিশাল মূল্য হ্রাস!! বিশাল মূল্য হ্রাস!!!এক বিরাট স্ট্যাটাসের হাঁট



আমাদের সমস্ত অপ্রকাশিত স্ট্যাটাস বিশাল মূল্য হ্রাসে ছেড়ে দেয়া হবে। প্রতিটি স্ট্যাটাসই আনকোরা নতুন। ১০০% গ্যারান্টি । এগুলো কোনো কপি পেস্ট কিংবা আগে অন্য কোথাও প্রকাশিত হয়নাই। কেউ যদি কোনো প্রকার প্রমাণ দিতে পারেন-তবে যাবতীয় মূল্য ফেরত দেয়া হবে। কত লাইক , কত কমেন্ট ,কত শেয়ার চান প্রতি স্ট্যাটাসে- সেটা জানিয়ে দিলে সে অনুযায়ী মাল ডেলিভারি দেয়া হবে।

প্রতিটি লাইক , কমেন্ট এবং শেয়ার একেবারে সলিড। কোনো দুই নাম্বারী ব্যবসা আমরা করিনা। বাজারে আরো অনেক কোম্পানী আছে -ওরা অটো লাইকার চালু করে ভেজাল লাইক ধরিয়ে দিবে। এতে আপনাদের আফুসসের আর শেষ থাকবেনা।নগদ টাকা দিয়ে ভেজাল লাইক কেনা থেকে সাবধান থাকুন।

আমাদের কোম্পানী মার্ক জুকারবার্গ কর্তৃক সার্টিফায়েড। দেশে এবং বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত আমাদের একটিভ ফেসবুকাররা ফেসবুকে লগইন করে ২৪/৭ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার দিতে প্রস্তুত। একটি স্ট্যাটাস দেয়ার সাথে সাথেই মুহুর্তেই উনারা আপনার স্ট্যাটাসে ঝাঁপিয়ে পড়বেন। দশটা স্ট্যাটাস কিনলে ৩ টা ফ্রী। স্টক খুবই সীমিত। এই স্ট্যাটাস পড়ার সাথে সাথেই যোগাযোগ করুন। আপনাদের আত্মীয়, স্বজন, বন্ধু বান্ধব যারা লাইক,কমেন্ট না পাওয়ার বন্চনায় হাহাকার করছেন-তাদের সেবা দিতেই আমাদের এ বিশেষ মূল্যহ্রাসের ব্যবস্থা। এ সুযোগ হেলায় হারাবেন না।

নীচে কোন রকমের স্ট্যাটাসের কি রকম মূল্য তার একটা তালিকা দেয়া হলো-

একুশের কবিতা স্ট্যাটাসঃ এটা এখন হট কেক- ভাষার প্রতি যাবতীয় শ্রদ্ধা দেখানোর এইতো সবচেয়ে বড় সুযোগ। তিনদিন পরই ভাষার প্রতি এতো আদর সব বন্যার জলের মতো ভেসে যাবে। আপনি যে কঠিন ভাষাপ্রেমিক এটা বুঝানোর জন্য আপনার একখানা স্ট্যাটাস অবশ্যই দরকার। তাই জলদি করে অর্ডার দিন। ২১ শের ভোরেই মাল আপনার ইনবক্সে পৌঁছে যাবে। মূল্য- একদাম- ১০০০ টাকা।( লাইক পাবেন ১০০০ ,কমেন্ট ১০০ আর শেয়ার ৭৫ গ্যারান্টিড)

প্রেমিক প্রেমিকার হৃদয়ানুভূতি স্ট্যাটাসঃ দুলাইনের ভিতরে এমন একখান স্ট্যটাস সাপ্লাই দেয়া হবে সীমারের মতো পাষাণ প্রেমিকেরও মন গলে তরল হবে। আবার ক্যাটরিনার মতো সুন্দরীও আবুলের জন্য দেওয়ানা হয়ে বরই গাছের নীচে উদাস হয়ে খাড়াইয়া থাকবে।( মূল্য একদাম সাড়ে নয়শত টাকা- কত লাইক, কত কমেন্ট চান সে অনুযায়ী কাজ করা হবে। আপনাদের অবলা বাবা-মা সহ মুরুব্বীদের চোখে যেন না পড়ে সেইভাবে শেয়ারেরও ব্যবস্থা আছে। তবে এজন্য এক্সট্রা পরিশোধ করতে হবে। )

ভাবগম্ভীর স্ট্যাটাসঃ আপনি কত বড় পণ্ডিত-এটা বুঝাতে চান। কোনো চিন্তা নাই। গুগুল-উইকি গেঁটে এমন স্ট্যাটাস ডেলিভারি দিবো- অক্সফোর্ড, ক্যাম্ব্রিজ আর হার্ভাডের বড় বড় স্কলাররা স্ট্যাটাস পড়ে কাইত হয়ে পড়ে যাবে। তবে মুর্ছা গেলে এজন্য আমাদের কোম্পানীকে আদৌ দায়ী করা যাবেনা। মূল্য- আলোচনা সাপেক্ষে। লাইক পাবেন ৫ টা, কমেন্ট ২ টা আর শেয়ার ১ খানা। ভাবছেন- লাইক ,কমেন্ট,শেয়ার এতো কম কেন? কারণ- এরকম গ্যানগর্ভ পোস্টে এর চেয়ে বেশী লাইক,কমেন্ট আসলে শুধু ম্যাংগো ফেসুবকার না জুকার ভাইয়ারও মনেও সন্দেহ ঢুকে যাবে। ফলে আপনার এতোদিনের পীরিতের একাউন্টখানা বাতিল মালের খাতায় চলে যাবে।

ফেইক স্ট্যাটাসঃ শিরোনাম দেখেই চ্যাটাং করে ওঠবেন না। স্ট্যাটাস হবে সলিড। তবে বিষয়বস্তু হবে পুরাই ফেক। যেমন- এক গরুর দুইমাথা এগুলো এখন আর ফেসবুকের বাজারে চলেনা। আমরা গরুর পেটে, পীটে, লেজে, পায়ে এমনকি গরুর হাঁটুর ওপরে মাথা বসিয়ে মালখানা থুক্কু ছবিখানা সাপ্লাই দেবো।তাছাড়া- মানুষের পেট থেকে ছাগলের বাচ্চা ,কিংবা মানুষ গুইসাপ হয়ে গেছে এগুলোও চলেনা। আমরা ছাগলের পেট থেকে মানুষের বাচ্চা-আর গুইসাপ মানুষ হয়ে নাসার বড় ইন্জীনিয়ার হয়ে গেছে ইত্যাদি গরম গরম স্ট্যাটাস সাপ্লাই দেবো। তাছাড়া রসুনে, পিঁয়াজে, বেগুনে, মাংসে, মাছে, মুলায় ,কোলায় আল্লাহ,খোদা, ভগবান, কৃষ্ন, জেসাসের নাম ভাসছে-এগুলোর বাজারও পড়তি।নতুন আইডিয়া নিয়ে নতুন চমক জাগানো স্ট্যাটাস দেয়া হবে। এটা এখন প্রকাশ করা হবেনা। করলে চমক নষ্ট হয়ে যাবে। মূল্য- প্রতি লাইকে ১ টাকা চুক্তি। ( লাইক পাবেন হাগার, হাগার। কমেন্টের ঠেলায় আপনার পিসিও হ্যাং হয়ে যেতে পারে-শেয়ার অগনিত)

আমাদের পরবর্তী আকর্ষণঃ শরীরের সব কাপড় চোপড় খুলেও সমস্ত শরীর উদোম করে যারা ইভেন্টে সফল হতে পারছেন না। বারবার আপনাদের ইভেন্টগুলো সুপার ফ্লপ হচ্ছে। আমাদের ওপর দয়া করে এসব ইভেন্টের দায়িত্ব ছেড়ে দিয়ে নিশ্চিন্তে রিফুজি ভাতাকে ভাত মনে করে খেতে থাকুন। এই ইভেন্ট প্রকল্প বাস্তবায়নে আমরা ঝড়ের গতিতে এগিয়ে আসছি।
আমাদের সবরকমের স্ট্যাটাসের চিন্তা আমাদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত লাইক,কমেন্ট আর শেয়ার গুণতে থাকুন।অতএব, স্টক শেষ হয়ে যাওয়ার আগেই ঝড়ের গতিতে নীচের কমেন্ট সেকশানে অর্ডার দিন, আর আমরা বিদ্যুতের গতিতে আপনার ইনবক্সে মাল ডেলিভারি দেয়ার হান্ডের্ড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি। আপনার সেলিব্রেটি হওয়া এলা ঠেকায় কে????
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৯
১২টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×