ছাগ খাওয়ার পর-
বিখ্যাত বাঘ বিশারদ ,আলোকচিত্রি ফ্রেডরিক ওয়াল্টার সুন্দরবন এসেছেন বাঘদের গতিবিধি পর্যবেক্ষণ এবং ওয়ার্ল্ড জিয়োগ্রাফির জন্য চিত্রধারণ করতে। ঘন্টা খানেক সময় ব্যয় করার পরও তিনি কোনো বাঘের দেখা না পেয়ে-একজনক বাওয়ালকে জিজ্ঞাসা করলেন। ঘটনা কি? সুন্দরবনের বাঘ সব আজ গেলো কই?
বাওয়াল বলেন- কই গেলো মানে। আপনিতো সাব আজ ভুল জায়গায় এসেছেন। বাঘতো সব আজ মীরপুর স্টেডিয়ামে ছাগ শিকার করতে গেছে। অলরেডি ছয়টা ছাগ খেয়েও ফেলেছে।
ওয়াল্টার দ্রুত মীরপুরে স্ট্যাডিয়ামে এসে দেখেন- কোনো বাঘের নিশানা নাই। তবে কি বাওয়াল মিথ্যা কথা বললো!!
তিনি এবার এক ছাওয়াল কি জিজ্ঞাসা করলেন- ভাইয়্যু - এখানে বাঘ থাকার কথা ছিলো বাঘ গেলো কই?
ছাওয়াল বলে -সাব, আপনার আবারো লেট হয়েছে। ছাগ খাওয়া শেষ করে বাঘেরা এখন বিশ্রামে চলে গেছে। মার্চের ৬ তারিখে একটু তাড়াতাড়ি আসেন -সেদিন বাঘে পুরা ভারত খাবে।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


