somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রাজিলের মেয়ের বাংলা বিজয় !!!

০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্রাজিলে পুরুষের সংখ্যা প্রায় ১০ কোটি। আর নারীর সংখ্যা প্রায় ১১ কোটি। কিন্তু কথা সেটা নয়। গ্লোবালাইজেশানের এই জগতে মানুষ এখন প্রায় পাখির মতো হয়ে গেছে। এরসাথে মিডিয়া যোগ মানুষের দূরত্ব একেবারে কমিয়ে দিয়েছে। সেদিন পত্রিকার ছোট এক সংবাদে দেখলাম বৃটিশ পরিবেশবাদী ডগলাস আমাজানের এক ট্রাইবের সাথে আমাজানের জঙ্গলে গিয়ে ঘর বেঁধেছেন। ভারতের জগৎ সিং রাশিয়ার কাজানে রাশিয়ার রমনীর সাথে ঘর করছেন। এসব ঘটনা বিভিন্ন দেশে প্রতিদিন ঘটছে। কিন্তু ব্রাজিলের একমেয়ের জয়পুরগ্রামে আগমন নিয়ে প্রতিটি পত্রিকা আর মিডিয়া যেভাবে খবর দিচ্ছে মনে হচ্ছে বেহেস্তের হুর বুঝি এইমাত্র মর্ত্যে হাজির হয়ে সরাসরি বাংলাদেশে ল্যান্ড করেছেন। নীল আর্মস্ট্রং চান্দে ল্যাণ্ড করেও মনে হয় এতো কাভারেজ পায় নাই।
রেলের মন্ত্রীর ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তা নিয়ে ট্রল করেছি, কিন্তু গত দশ মাসে রেলওয়ের যে ক্ষতি হয়েছে ৪.৫ মিলিয়ন ডলার তা নিয়ে একেবারে নিশ্চুপ থেকেছি। ইরাকে প্রায় পাঁচশত বাংলাদেশী মানুষ গত পাঁচমাস যাবত কোনো প্রকার বেতন ছাড়া মানবেতর জীবন কাটাচ্ছে সেই খবরও কোনো পত্রিকা দিতে পারেনি। হিউম্যান ট্রাফিকিং এর শিকার হয়ে ব্রাজিল, পেরু,বলিভিয়া, গায়ানা,আমাজানে রিফুজি জীবন কাটাচ্ছে অসংখ্য বাংলাদেশী-সে খবরটা রাখারও প্রয়োজন বোধ করিনি। সন্দ্বীপে লাল বোট ডুবিতে অনেক মানুষ পচা শ্যাওলার মত নদীতে ভাসছে । মিডিয়া,প্রশাসন সবার মধ্যে দায় সারা ভাব। অথচ কোথাকার কোন হনুলুলু প্রেগন্যান্ট হয়েছে, কার বউ কার সাথে চলে গেছে, কে কোন দেশ থেকে চলে আসছে ঘর বাঁধার জন্য , এই সব খবর ঠিকই আছে। অথচ, ভেসে যাওয়া লাশগুলো স্বজনের কাছে ফিরেছে কিনা -সে খবরও পাইনি।এই যে একটু বৃষ্টিতেই থইথই করছে ঢাকার পথ। জন্ম থেকেই এ দৃশ্য দেখে আসছি। আপনার ছেলে-মেয়ে ভাই বোনেরাতো ইয়ো ব্রো, সিস, সিসি, হাবি, গফ ইত্যাদি বলতে বলতে উড়ো জাহাজে করে ফুড়ুৎ করে উড়ে যাবে। কিন্তু এইসব শিশুদের একটু ভালোভাবে শুকনো শরীরে অ, আ, ই, ঈ পড়ার ভবিষ্যত কি? শুধু প্লেনে উড়ে এসেছে এক ব্রাজিলের মেয়ে সেই খবরেই উথলা হয়েছি । কিন্তু লিজ নেয়া উড়োজাহাজ যে বিকল হয়ে পড়ে থাকায় প্রতি মাসে মাত্র পাঁচকোটি টাকা করে বাংলাদেশ এয়ারলাইন্সকে গচ্ছা দিতে হচছে-সেই খবরটা কোথাও আসেনি। এমনিভাবে জঙ্গী, হাসি, তামাশা, আনন্দে , কীর্তনে, উৎসবে আর বর্ষা মাসে নোংরা পানিতে খেলতে খেলতে আর গ্রীষ্ম কালে ফারাক্কার ধাক্কায় পানির জন্য হাহাকার করতে করতে সুখে থাকুক প্রিয় জন্মভূমি বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×