somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে ঐতিহাসিক দলিল হওয়া কতিপয় আগুন মানুষ

০২ রা জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মনে পড়ে ইসরাইলি সেনার মিলিটারি ক্রাকডাউনের সময় মাত্র চৌদ্দ বছরের স্কুল পড়ুয়া ইহুদি কিশোর ছেলেটির কথা- "দ্য আননোন রেভেল"। যে মাথায় ফিলিস্তিনের পতাকা বেঁধে মুখে চীৎকার করে বলেছিলো- ইতিহাসের এই নিষ্ঠুরতম বর্বরতায় তোমরা আমাকে শামিল করোনা। আমি তোমাদের আর কেউ নই। ইসরাইলের হৃদপিন্ডে গড়ে ওঠা কয়েকজন বিপ্লবী ইহুদি যুবকের সংগঠন "নেতুরেই কার্টা" যারা ইহুদি রাষ্ট্রের অস্তিত্বই বিশ্বাস করেনা। নিজের জন্মভূমিতে ইসরাইলি পুলিশের হেডকোয়ার্টার 'হামাথেহ হিআর্থজি''র সামনে দাঁড়িয়ে যারা ইসরাইলি পতাকা পোড়ায় । বুড়ো বিপ্লবী ৯০ বছর বয়সের নোয়াম চমস্কি যিনি একবিংশ শতাব্দীর সমস্ত তাত্তিক বুদ্ধিজীবীর গুরু- ইহুদি হয়েও তিনি ফিলিস্তিন মুক্তির জন্য অবিরাম বাক আর কলম সংগ্রাম জারি রাখেন।

মনে পড়ে- এইতো কিছুদিন আগে নিরাপদ সড়ক আন্দোলনের সময় ঢাকার রাজপথে পুলিশবাহিনীর সামনে একাই দাঁড়িয়ে থাকা সেই কিশোর ছাত্রটির কথা। ঠিক যেমন ১৯৮৯ সালের জুনে চায়নার পিপলস লিবারেশন আর্মির ৫৩ টি ট্যাংকের সামনে একাই দাঁড়িয়ে ছিলেন আরেক বিপ্লবী । "ট্যাংক ম্যান" নামেই যিনি গোটা বিশ্বে পরিচিত। যে ছবিটি পৃথিবীর বিভিন্ন যাদুঘরের দেয়ালে মুক্তিকামী বিপ্লবী মানুষের পোস্টার হিসাবে সাঁটানো আছে। দুই জায়গায়, দুই সময়ের , দুই ছবির কী অদ্ভুত মিল!!

মনে পড়ে, ইউ এস আর্মির চৌকষ অফিসার Lt. Ehren Watada'র কথা। ফল্স এভিডেন্সের ওপর ভিত্তি করে সাজানো ইরাক যুদ্ধে যেতে যিনি অস্বীকার করেছিলেন। ইউ এস চীফ অফ আর্মির যুদ্ধে অংশ গ্রহণের নোটিশে থুথু দিয়ে বলেছিলেন- যুদ্ধ যদি করতেই হয়-তবে সেটা হবে আম্রিকার বিরুদ্ধে-যারা মিথ্যা যুদ্ধ সাজায়, ইরাকের বিরুদ্ধে নয়।

মনে পড়ে সিভিল রাইটস মুভমেন্টের সেই মহিয়ষী নারী রোজা পার্কের কথা। ১৯৪৩ সাল। কালো মানুষের একসাথে গাড়ি চড়া দূরের কথা। সাদা মানুষের সাথে চলাফেরাটাই যখন নিষিদ্ধ ছিলো। তখন গাড়ি ভর্তি সাদা মানুষের বাসে নিজের সীটে বসে বলেছিলেন- জীবন যাবে, কিন্তু নিজের আসন ছেড়ে দিবোনা।

মনে পড়ে ৭৬ বছর বয়সের ভিয়েতনামের Thich Quang Duc এর কথা। সায়গন ইন্টারসেকশানে দাঁড়িয়ে নাগরিক অধিকার আদায়ের জন্য যিনি নিজের শরীরে আগুন লাগিয়ে ছিলেন। ছিলেন একজন সাধারণ স্কুল শিক্ষক । হয়ে গেলেন পুরো ভিয়েতনামের এক মহান 'আগুন বিপ্লবী'।

ইতিহাসের বিভিন্ন গতিপথে স্রোতের বিরুদ্ধে দাঁড়ানো এই মানুষগুলো কখনো ট্যাংক ম্যান হিসাবে, কখনো আগুন বিপ্লবী হিসাবে, কখনো আননোন রিভেল হিসাবে, কখনো সিভিল রাইটস মুভমেন্টের জননী হিসাবে বারবার হাজির হয়ে ঐতিহাসিক দলিল হয়েছেন।

আজ স্রোতের বিরুদ্ধে দাঁড়াবার জন্য নির্বাচিত এমপি'র কি একজনও নেই। যিনি কোনো ট্যাংকের সামনে দাঁড়াবেন না, নিজের শরীরে আগুণ লাগাবেন না,
কোনো পরাক্রমশালী দেশের চীফ অফ আর্মির নোটিশ থুথু ভরে উপেক্ষা করবেন না।

শুধু একটি বার সাহস করে এটুকুই বলবেন- "বিজয় চেয়েছিলাম ঠিকই। কিন্তু ঠিক এমন বিজয়তো চাইনি"।

স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে এক ঐতিহাসিক দলিল হওয়ার সুযোগ এসেছে। এই সুযোগটাকে কি কেউ কাজে লাগাবেন না?
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

×