somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিটি ট্রাপই মারাত্মক। প্রতিটি প্লাবনই ভয়ঙ্কর।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডেন পেনা নামক একজন বিজন্যাসম্যান হলিউড মেগাস্টার টমক্রুজের সাফল্য সম্পর্কে বলেন-সপ্তাহে সাত দিন নিয়মিতভাবে টমক্রুজ ভোর সাড়ে চারটায় ঘুম থেকে জেগে ওঠে দৈনন্দিন কাজ শুরু করেন। এতো মন দিয়ে তিনি যে কোনো ছবির কাজ করেন-যেন এটাই তার জীবনের সর্বপ্রথম ছবি। এর আগে তিনি আর আগে কোনো ছবিতে কাজ করেন নি। তিনি যে এতো বড় স্টার সেটা কখনোই মাথায় রাখেন না। সর্বকালের সবচেয়ে বেশী আয়করা এই মেগাস্টার ছবি থেকে এক পেনিও আয় করেছেন-সেটাও ভুলে যান। গত চল্লিশ বছর ধরে হলিউড রাজত্ব করছেন-তিনি সেটা ভুলে গিয়ে প্রথম ছবি তৈরীর সময় যে কঠোর অনুশীলন করতেন- ঠিক একইভাবে তাঁর অনুশীলন করেন। এর কোনো ব্যতয় নেই। ডেন পেনা বলেন- এই হলো টমক্রুজ । আর এটাই হলো তাঁর সাফল্যের সূত্র।

বিশ্বব্যপী পরিচিত আরকেজন তারকা হলেন ওসাইন বোল্ট।
একের পর এক রেস, অলিম্পিক গোল্ড মেডেল, গীনিজ রেকর্ড করে তিনি দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি তার শেষ রেসে হেরে যান। শুধু হেরে যান- তা না। একেবারে ৩য় হন। জাস্টিন গ্যাটলিন হন প্রথম। অনেকে মনে করেন- বয়স হয়ে গেছে। সেজন্য হয়তোবা। কিন্তু ধারণটি ভুল। কারণ জাস্টিন গ্যাটলিন ছিলেন তাঁর চেয়ে প্রায় ৫ বছরের বড়। কাজেই বয়সটা এখানে ফ্যাক্টর না। বোল্টের ম্যানেজার বলেন- এর আগের সবগুলো রেসের প্রস্তুতির সময় বোল্ট এতো কঠোর অনুশীলন করতেন- তিনি প্রায় সময়ই বমি করে দিতেন। কিন্তু শেষের দিকে এসে -তিনি ভাবতে থাকতেন। এইতো। এরাইতো । যাদেরকে তিনি নিয়মিত হারিয়েছেন। তাদের সাথেইতো কম্পিটিশান। রেসের মাঠেতো তিনিই রাজা। তিনিইতো চ্যাম্পিয়ন। তাদের সাথেইতো রেস করতে হবে। একের পর এক সাফল্য আসছে। তিনি খুশীর জোয়ারে ভাসছেন। কাজেই এতো সিরিয়াস হওয়ার কী দরকার। তিনি তার নিয়মিত অনুশীলনে গ্যাপ দিতে লাগলেন। মর্জি মাফিক চলতে লাগলেন। আর যেই মুহুর্তে তিনি তার নিয়ম, অনুশীলন আর স্টান্ডার্ডকে নীচে নামিয়ে আনলেন- ঠিক সেই মুহুর্তেই তিনি হেরে গেলেন।

বড় সাফল্যের জন্য বড় অনুশীলন দরকার । আর সেই সাফল্যকে ধরে রাখতে দরকার আরো কঠোর অনুশীলন । এটার ব্যক্তির জন্য যেমন জরুরী। একটা সুসংগঠিত দলের জন্য আরো বেশি জরুরী। বিজয়ের এই সাফল্যকে ধরে রাখতে আরো কঠোর অনুশীলন, নিয়মানুবর্তিতা, শৃংখলার দিকে কর্ত্বপক্ষ যেন নজর দেয়। আনন্দের প্লাবনে যেন সাফল্য ভেসে না যায়। গাড়ী, বাড়ি, অর্থকড়ি, মিডিয়া, বিজ্ঞাপনের চাকচিক্য সহ অন্যান্য লোভনীয় ট্রাপে যেন আমরা তাদের না ফেলি। প্রতিটি ট্রাপই মারাত্মক। প্রতিটি প্লাবনই ভয়ঙ্কর।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৪১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×