somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তৃতীয় বিশ্বের মানুষগুলো আসলেই অসহায়

২৩ শে জুন, ২০২০ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক) ভাইরাল হওয়া ভিডিও ক্লিপ থেকে নেয়া ছবিগুলো ভারতের। ত্রাণ নিয়ে একটা বোট উপকূলে পৌঁছানোর সাথে সাথে শুরু হয়েছে এই হতদরিদ্র অসহায় মানুষের সামান্য সাহায্য পাওয়ার জন্য দৌড়। বাংলাদেশের লোকসংখ্যা সতেরোকোটি। আর ভারতে অতি দরিদ্র বা চরম দরিদ্র সীমার নীচে বাস করে আঠারো কোটি মানুষ। কিন্তু এরচেয়ে বড় তাজ্জব ঘটনা হলো- গতকালই ভারতের লোকসভায় ২১ টি মিগ যুদ্ধ বিমান কেনার জন্য পাঁচহাজার কোটি রুপির বাজেট পাশ হয়েছে। বিদেশ থেকে অস্ত্র কেনায় আগে শীর্ষে ছিলো সৌদি। আর এখন হলো ভারত। একমাত্র চায়না ছাড়া এমন কোনো অস্ত্র উৎপাদনকারী দেশ নেই যাদের কাছ থেকে ভারত যুদ্ধাস্ত্র কিনে না। আর এই বিপুল গরীব জনগোষ্ঠি যে শুধু ভারতে আছে তা না। বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, তৃতীয় বিশ্বের সবগুলো গরীব দেশে আছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো- এই গরীব দেশগুলো অস্ত্র বানায় না। কিন্তু নিজ দেশের মানুষকে ভুখানাঙ্গা রেখে বিপুল অর্থ ব্যয়ে দেশকে অস্ত্রে সজ্জিত রাখে। আর ধনী দেশগুলো দেশে দেশে যুদ্ধ বন্ধের জন্য যুদ্ধাস্ত্র বেচে।

দুই) বাংলাদেশের অনেক মানুষ ভারতকে প্রচন্ড ঘৃণা করে। অনেক মানুষ ৭১ এর যুদ্ধের জন্য পাকিস্তানকে থু থু দেয়। আমেরিকায় এসে কিছু বিস্ময়কর জিনিস দেখলাম। কিডনি ট্রান্সপ্লান্টের জন্য এই দেশে নাম লিস্টে রাখতে হয়। কারো ভাগ্য ভালো থাকলে খুব দ্রুত পাওয়া যায়। আর ভাগ্য ভালো না থাকলে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়। এক ভাইকে ভারত থেকে কিডনি ট্রান্সপ্লান্ট করে এসে -ভারতকেই গালি দিতে দেখেছি। উইগুর মুসলমানদের নির্যাতনের জন্য যারা চায়নাকে এতো ঘৃণা করতো- আজ ভারত-চায়না দ্বন্দ্বে তারাই চায়নাকে সাপোর্ট করছে। অথচ দশ-থেকে বারো লাখ রোহিংগাকে নিজ দেশ থেকে উচ্ছেদ করে বাংলাদেশে ঠেলে দেয়ার জন্য চায়নাই দায়ী। ছোট ভাইয়ের স্নেহে বর্মাকে আগলে রেখে- রোহিংগাদের বিষফোড়া ভেবে বর্মা থেকে এই চায়নাই তাদেরকে বিতাড়িত করেছে। ভারতকে গালি দিতে দিতে আমরা প্যাটেল ব্রাদার্সে ফ্রেশ সবজির বাজার করি। পাকিস্তানের ক্ষেত্রেও এরকম দেখেছি। মিটিংএ পাকিস্তানকে গালি দিচ্ছে। আর মিটিং শেষ করেই পাকিস্তানী মালিকানাধীন গ্যাস স্টেশান সহ নানা ব্যবসায় কাজ করতে যাচ্ছে। আপনি প্রচন্ড ভারত বিরোধী। কিন্তু হাসপাতালে যখন চিকিৎসায় যান। তখন ভারতীয় ডাক্তার শুনে কি কখনো উনার চিকিৎসা নেয়া প্রত্যাখান করেন? কিংবা কাতার এয়ারওয়েজের পাকিস্তানি পাইলট শুনে কি সাথে সাথে যাত্রা বাতিল করেন? যদি না করেন- তবে সবক্ষেত্রে পাকিস্তানকে - সবক্ষেত্রে ভারতকে বয়কট করার আওয়াজ তোলেন কেন?

তিন) হাজার মাইল দূরের চায়নার উইগুর মুসলমানের জন্য আপনার বুক কাঁপে। দরদ উথলে ওঠে। কিন্তু নিজ দেশের মুসলমান ডাক্তারকে , মুসলমান ছাত্রকে পিটিয়ে মেরে ফেলেন কেন? মুসলমান বোনকে ধর্ষণ করেন কেন? দূর্বল প্রতিবেশী মুসলমান ভাইকে ঘরছাড়া করেন কেন? তখন,, আপনার দরদ কোথায় থাকে!!!!!

চার) আন্তর্জাতিক সমস্যা নিষ্পত্তিতে ভারত -চায়না কেউ কি বাংলাদেশের পাশে ছিলো। ছিলোনা। উল্টো জাতিসংঘে বার্মার পক্ষ নিয়েছিলো-শুধু চায়না, ভারত না। এমনকি সুসভ্য হিসাবে পরিচিত জাপানও। চায়না-জাপানের বৈরি সম্পর্ক থাকার পরও। সবাই যার যার স্বার্থ দেখে। পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধে ভারত সাহায্য করেছিলো। কোটি মানুষকে আশ্রয় দিয়েছিলো। সেই ভারত এখন -একটা গরু চুরির জন্য মানুষ খুন করে ফেলে- ফেলানীকে লাশ বানিয়ে কাটা তারে ঝুলিয়ে রাখে। বাংলাদেশ থেকে হাজারগুন বেশী খয়রাতি গ্রহণ করার পরও বাংলাদেশকে খয়রাতি দেশ বলে উপহাস করে। এসব করে ভারত -প্রতিবেশী দেশগুলোর সাথে ঘৃণা বাড়ায়। আবার বাংলাদেশের অসংখ্যা মানুষ শুধু চিকিৎসেবার জন্য ভারতে যায়। বলিউডের গান না হলে বাংলাদেশের কোনো বিয়ের উৎসবই হয়না। তাই, একচেটিয়া ঘৃণা বলেও কিছু নেই। একচেটিয়া ভালোবাসা বলেও কিছু নেই। জাপান আমেরিকার পার্ল হারবারে এট্যাক করেছিলো । আমেরিকা জাপানে বোমা মেরেছিলো। এখন- এক দেশ ছাড়া আরেক দেশের চলেনা। হলিউডের ম্যুভি টোকিও আর লসএণ্জেলসে একই সাথে রিলিজ হয়। জাপানি ফোনে আমেরিকার প্রেসিডেন্ট কথা বলেন। বন্ধুর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। রাষ্ট্রে রাষ্ট্রে কুটনৈতিক সম্পর্ক হয়। বন্ধুর সাথে কুটনীতি হয়না। রাষ্ট্রের সাথে বন্ধুত্ব হয়না। তাই, একচেটিয়া বন্ধু বলেও কোনো দেশ নেই। একচেটিয়া শত্রু বলেও কোনো দেশ নেই।

সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২০ রাত ১১:২০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×