somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খন্ডকাব্যের ব্লগিং শেখার প্রয়াসে জনপ্রিয় ব্লগারদের সাথে সক্ষাৎ :P:P

২৫ শে জুন, ২০১১ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাব্য বেচারা মহা সংকটের মধ্যে আছে। কোন কিছুই ভাল লাগেনা , আজকাল সে বড়ই উদাসী হইছে। কোন কাজেই মন বসেনা তার, খালি এদিক সেদিক ঘুরাঘুরি করে। আগে যাও এক আদটু লিখতে পারতো এখন সেইটাও বন্ধ। দুইটা কিবোর্ড ভাইঙ্গা সিদ্ধান্ত নিল সে আর লিখবেনা বরং অন্যরা কিভাবে লিখে সেটা দেখবে আর পারলে স্বনামধন্য ব্লগারদের থেকে টিপস নিবে।

তো সেই উদ্দেশ্যে বেরিয়েই পত্তুম দেখা রাজসোহানের সাথে। কাব্য ভাবল ভাগ্য মনে হয় আজ তার সাথে এরকম জনপ্রিয় ব্লগার থেকে টিপস নিতে পারলে লেইখা হিট হইয়া যাইব। এই ভেবে দিল হাটা রাজাস এর সাথে পথে একটা জেব্রা ক্রসিং পড়ল আর তাতেই দেখা দিল বিপত্তি। ফোনটা বের করে রাজাস কাকে জানি চরম নরম ভাষায় কান গরম করা কথা শোনানো শুরু করল। কাব্য বেচারা আর কি করবে অধৈয্য হয়ে রাজাস কে রেখে একলাই এগুতে লাগল। রাজাস তখনো জেব্রা ক্রসিংয়ে দাড়িয়ে ফোনে বলছে লাভিউ জান । ;);)

কাব্য ভাবল এভাবে হবেনা গুরুজন ধরতে হবে। এই ভেবে সে ছুটল জিসান চাচার খোঁজে। অনেক কষ্টে উনাকে পেয়ে কাব্যতো খুশিতে আগডুম বাগডুম আজ ব্লগিংয়ের এ টু জেড শিইক্ষা ফেলবে। কিন্তু তাহার এই খুশি বেশিক্ষন টিকিল না জিসান চাচ্চু আজকালকার পোলাপাইন, রাজনীতি আর মডুর চোদ্দগুষ্টি উদ্দারে এমন ক্যাচাল শুরু করিলেন যে কাব্যর মাথায় পুরা পেচগি লাগিয়া গেল। /:)/:)

বেচারা কাব্য তার মাথার ধারন ক্ষমতা এত কম কেন ভাবিতে ভাবিতে দেখা হয়ে গেল মাহী ফ্লোরার সাথে। ভাবিল ক্যাচাল মনে হয় এইবার দূর হইবে কিন্তু মাহীর কাব্যমাখা কথা ঠিক ক্যাচ করিতে না পারিয়ে দ্রুত পলায়ন করিল।:):)

পথিমধ্যে দেখে বৃষ্টিধারা রাস্তায় দাড়িয়ে। কাব্যকে দেখিয়ায় একখান দুষ্ট হাসিয়া কহিল বাসায় চলেন আড্ডা দেয়ার জন্য কাউকে পাচ্ছিনা। কাব্য আগের বার পটল ভাই সহ বাসায় গিয়ে কি ধরাটা খাইছিল তা ভাবিয়া আর সাহস করিল না। ব্যস্ততা দেখিয়ে আরেক দিন আসার পণ করিয়া দুষ্টুধারার হাত হইতে বাঁচিল। :D:D

ব্লগিং শিখতে না পারার দু:খে আর প্রচ্ন্ড ক্ষিদা নিয়ে সে হাজির হইল রেজু আপুর বাসায় ভাবিল এবার নিশ্চয় তার একখান গতি হইবে। কিন্তু রেজু আপু ব্লগিং এর ব এর মধ্যেও না যাইয়া কাব্যকে গিনিফিগ বানিয়ে ছাড়িল। বেচারা কাব্য উনার নতুন রেসিপি "হট সস উইথ গ্রীন চিলি" টেষ্ট করিয়া নাকের পানি চোখের পানি এক করিয়া পলায়নের পথও খুঁজে পাইলোনা।X(X((

দিশা হারিয়ে কাব্য সবাইকে একটা শিক্ষা দেয়ার ফন্দি তৈরীতে চলিল সকাল ভাই এর খোঁজে। কিন্তু একি সকাল ভাই দেখি গার্লস কলেজের সামনে কাচুমাচু মুখে দাড়িয়ে। বিষয় কি জানতে চাইলে এডিয়ে গেলেন এবং কাব্যকে পরে একখান সেরকম হিট টিপস দিবেন বলিয়ে তাড়িয়ে দিলেন। পরে কাব্য দূর হইতে যাহা বুঝিতে পারিল সকাল বাবু গার্লস কলেজের সামনে দাডিয়ে বিবাহ উপযুক্ত মেয়ে খুজিতেছেন। :P:P

বেচারা সকাল ভাইকে মেয়ে দেখার সুযোগ দিয়ে কাব্য সামনে এগুতে লাগল। হঠাৎ দেখে রাস্তার পাশে চায়ের দোকানে মনমরা হয়ে বসে আছে রিয়েল ডেমোন। ভাবলাম এবার রোমান্টিক গল্পের একটা প্লট বাগানো যাবে হয়ত। কাব্যকে দেখিয়া রিয়েল ভাইয়ের মুখখানা পান্ডুর বর্ন ধারণ করিল। ঘটনা কি উদঘাটন করিতে কাছে গিয়ে দেখি মুখের একপাশ লাল হইয়া আছে। কিভাবে হইল জিঙ্গেস করিতে যা বলিল তাহাতে কাব্য একটু হোচট খাইল। রিয়েল ভাই বিড়ি টানতে গিয়ে হাতেনাতে জিএফের কাছে ধরা খাইছে যাহার ফলাফল যাচ্ছেতাই ঝাড়ি আর হালকা উত্তম মধ্যম। B-)B-)


এহেন কান্ডকির্তন দেখিয়া কাব্যের মাথা পুরাই আউলাই গেল। মাথার এলোমেলো ভাব দুর করতে কাব্য ভাবিল এবার রসালো কিছু শিখা দরকার। এই ভাবিয়া কাব্য ছুটিল ডিস্কো বান্দরের সন্ধানে উনার প্রতিটি লিখা রসে টইটম্বুর ভাবল উনার কাছ থেকে রসবোধ কিছুটা যদি নেয়া যায় । বান্দর ছোটে ডালে ডালে কলার সন্ধানে আর আমাদের ডিসকো বান্দর ছুটছেন শহরের চিপায় চাপায় চাকরির সন্ধানে। ডিস্কোর পেছনে ছটতে ছুটতে কাব্যর জান শেষ অবশেষে নিশি রাইতে যাও উনার বাসা খুজিয়া পাইল তাও দেখা করার সোভাগ্য হইল না কারন উনি তখন জিগি জিগিতে ব্যাস্ত। :P:P

বেচারা ক্লান্ত বিদ্ধস্ত কাব্য পারলে রাস্তায় ঘুমায় পড়ে। নিজের ভাগ্যকে চরম গালাগারি করিয়া কোনোরকম বাসায় ফিরিয়া ঘুমাতে যাওয়ার সময় বুঝিতে পারিল ব্লগিং তাহার জন্য আসে নাই ।:((:((



বি:দ্র: ইহা একটি নিচক ফানপোষ্ট, বাস্তবতার সাথে ইহার কোনরূপ মিল মহব্বত নাই।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১১ বিকাল ৩:৪২
৫৯টি মন্তব্য ৬০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×