বিশ্বের অন্যতম প্রধান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল বাংলাদেশের গ্রাহকদের জন্য একটি নতুন অফার চালু করেছে। অফারে গ্রাহকরা টক টাইম উপভোগ করতে পারবেন আরও হ্রাসকৃত রেটে। এয়ারটেলের নতুন গ্রাহকেরা সংযোগ চালু করার পর ১১ টাকা রিচার্জ করলে এর পরবর্তী ১৫ দিন ১.১ পয়সা প্রতি সেকেন্ডের (০.৬৬ টাকা প্রতি মিনিটে ১ সেকেন্ড পালসে) আকর্ষণীয় রেটে যেকোনো মোবাইল অপারেটরে কথা বলতে পারবেন। ১৫ দিন পরে গ্রাহক চলমান রেটে সেবা ব্যবহারের জন্য প্রযোজ্য হবেন। এই ট্যারিফ রেট এয়ারটেলের বর্তমান গ্রাহকদের জন্যও প্রযোজ্য হবে। এয়ারটেলের নতুন গ্রাহকেরা এই বিশেষ অফারের আওতায় ১১ টাকা অথবা ততোধিক রিচার্জ করলে আরও পাচ্ছেন ১১ টাকা মূল্যমানের এয়ারটেল-এয়ারটেল ভয়েস কল টক টাইম, ১১টি এয়ারটেল-এয়ারটেল এসএমএস ও ১১ মেগাবাইট ডাটা ব্যবহারের সুযোগ। এশিয়া ও আফ্রিকা জুড়ে ২০ দেশে ভারতী এয়ারটেলের কার্যক্রম রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ভারতের নয়া দিল্লিতে অবস্থিত। গ্রাহক সংখ্যার দিক দিয়ে সমগ্র বিশ্বের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর প্রথম চারটির মধ্যে এর অবস্থান। ভারতে এয়ারটেল দিচ্ছে টুজি, থ্রিজি ও ফোরজি সেবা। পাশাপাশি রয়েছে মোবাইল বাণিজ্য সেবা, ফিল্ড লাইন, ডিএসএল ব্রডব্যান্ড, আইপিটিভি, ডিটিএইচ প্রভৃতি সুবিধা। বিশ্বের অন্য দেশে এয়ারটেল শুধু টুজি, থ্রিজি এবং মোবাইল বাণিজ্য সেবা প্রদান করে থাকে। মে ২০১৩ অনুযায়ী বিশ্বব্যাপী ভারতী এয়ারটেলের মোট গ্রাহক সংখ্যা সাড়ে ২৭ কোটি।
আলোচিত ব্লগ
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।