somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কমলাপুর টু বিমানবন্দর এন্ড এ ''গ্রাম্য'' লাভ স্টোরি

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালবাসা তো স্থান,কাল,পাত্র ভেদে vary করে। শহুরে ভালবাসা আর গ্রাম্য ভালোবাসা দুইটা সম্ভবত ২ জিনিস। ২ টার পয়েন্ট অফ ভিউ আলাদা। গ্রামে যেটা আবেগ, শহরে সেটা ন্যাকামি। আর শহরে যেটা আবেগ, গ্রামে সেটা বেলল্লাপনা। তো যাই হোক, আজ কে কিছু আবেগ দেখার সুযোগ হয়েছিল।


স্থান- কমলাপুর রেল স্টেশন, কাল - দুপুর ২:১৫, পাত্র- সবুজ নামের এক গ্রাম্য কিশোর।
আমার বন্ধুকে ট্রেন এ তুলে দিতে মূলত আমরা ৩ বন্ধু সেখানে গিয়েছিলাম। বন্ধুর টিকেট কাটার সময় তার সাথে পরিচয়। কারন তার ও আমার বন্ধুর সিট এক ই সাথে। কথায় কথায় জানলাম সে উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র। নিজেদের পরিচয় দিলাম।ছেলেটার চোখে মুখে কেমন জানি বিষণ্ণতা আর বেদনার ছাপ।কিছু জিজ্ঞেস করতে ইতস্তত বোধ করছিলাম। কিন্তু সেও আমাদের ছেড়ে যাচ্ছিল না। কথা বলার আগ্রহও ছিল যথেষ্ট। জিজ্ঞেস করলাম , '' ভাই, সব ঠিক ঠাক তো, না? '' হ্যাঁ সূচক ঠোঁটের ভাজ দেখালাম। ফ্ল্যাগ ম্যান সবুজ পতাকা ওড়াল। হুংকার ছেড়ে সিল্ক সিটি এক্সপ্রেস জানান দিচ্ছে প্ল্যাটফর্ম ছাড়ার কথা। ওরা ২ জন ট্রেন এ উঠে গেল। চাকা গড়াচ্ছে। হঠাৎ আমার বন্ধু বলল , তুই তো মহাখালী ই যাবি। উঠে অ্যায়। এয়ারপোর্ট নেমে যাস। ট্রেন তখন অনেকটাই গতি বাড়াচ্ছে। কি ভেবে লাফ দিয়ে উঠে পরলাম ৩ জন ই।
ছেলেটাকে খালি জিজ্ঞেস করলাম, তোমার সমস্যা থাকলে বলতে পার। I'm a good listener.ও বলল, '৪ দিন হল ঢাকা আসছি। একটা মেয়ের সাথে আমার সম্পর্ক আছে আমার, ও কে দেখতেই আসছি। '' বুঝলাম প্রেমের গভীরতা। সে বলতে লাগল, একটা পারিবারিক বিয়ের অনুষ্ঠান এ তার পরিচয় মেয়েটার সাথে। ২ দিনের পরিচয় এ তাদের মাঝে ভালবাসার সম্পর্ক তৈরি হয়। এরপর মেয়েটা যতদিন গ্রাম এ ছিল ততদিন ই ছেলেটার সাথে চুটিয়ে প্রেম করেছে। মেয়েটা নাকি সারাদিন ই ''ভালবাসি, ভালবাসি'' বুলি আওড়াত। আর সেও সারাদিন 'তোমাকে ছাড়া এ জীবন রাখবনা' টাইপ এর কথা বলত। তো মেয়েটা যখন ঢাকায় চলে আসে তখন সবুজ এর খুব কষ্ট হত। সে নাকি, ২/৩ বার suicide ও করতে গিয়েছিল। কিন্তু, ওটা শেষ পর্যন্ত attempt to suicide হিসেবেই থেকে যায়। সে মাঝে কয়েকবার বাড়ি থেকে পালিয়ে ঢাকা আসে আর রাস্তায় রাতে ঘুমিয়ে থেকে মেয়েটার সাথে দেখা করেছিল। তো, এরকম অদম্য প্রেম দুরন্ত গতিতে এগিয়ে চলছিল ঠিকই কিন্তু ঘটনা মোড় নেয় অন্যদিকে যখন মেয়েটার পুরান প্রেমিক হঠাৎ ই দৃশ্যপটে উপস্থিত হয়। মেয়েটা তখন এই ছেলেকে ignore করতে থাকে আর বলে যে '' আমাদের এ সম্পর্ক কেউ মেনে নেবে না, তুমি যদি আসলেই আমাকে ভালবাস তাহলে আমাকে ভুলে যাও '' :-P । আর কই যায়, তখন আমাদের এই বিশ্বপ্রেমিক সবকিছু ছেরেছুরে দিয়ে নগদে ঢাকা এসে উপস্থিত। জানতে পারলাম মেয়েটার eX bf হলেন একজন মুদি দোকানদার। তো সবুজ আমাকে বলল, 'আমি ৪ দিন ধরে ঢাকায়, খেয়ে না খেয়ে আমি তার বাসার সামনে পরে আছি। সে নাকি আমাকে আর ভালবাসে না। সে ওই দোকানদার কে দিয়ে আমারে পিটায়ে লাশ বানায় দেওয়ার হুমকি দেয়। আমিও বলছি ভাই, বনের বাঘ বনেও বাঘ, বনের বাইরেও বাঘ। যা করার করেন কিন্তু আমার ভালবাসাকে আমি চাই' এপর্যায় এ এসে আমি তার চোখে স্পষ্ট পানি দেখলাম। তখন খারাপ ই লাগল। জানি না সত্যি নাকি মিথ্যা, তার ভাষ্যমতে মেয়েটার সাথে তার নাকি '' অনেক কিছু '' ( সবকিছু না :v ) হয়ে গেছে।

এখন ঘটনার twist টা হইল ওই মেয়টার সাথে নাকি ওই দোকানদার এর সাথে ৩ বছর এর সম্পর্ক। আর মেয়েটা এখন পরে only Class 8 এ :-O.তার মানে কি ওই মেয়ে class 5 থেকে দোকানদার এর সাথে প্রেম করে। এই কথা শুনে আমি বিশেষ কিছু একটা হয়ে গেলাম। ( Vulgar word )
ঘটনা হয়ত আরও কিছু ছিল। কিন্তু বিমানবন্দর চলে এসেছি। নেমে যেতে হবে। আমি বললাম, '' Relax man, এত্ত প্যারা নাই, ওই মাইয়ারে দোকানদার এর সাথেই ভাল মানায়। You deserve much better.ভুলে যাও। সামনে বহুত পাখি আসবে যাবে। একটা ভাল দেইখা ঘাও দিয়া দিবা।' ট্রেন এর দরজায় ছেলেটা সিগারেট ধরাল। দেখলাম '' STAR'' .একটা offer করে বলল, ' না খাইলেও রাইখা দেন ভাই, গরিব মানুষ' ।সানন্দে গ্রহণ করলাম। তারপর যেটা বলল সেটা শুনে আমি আবার বিশেষ কিছু একটা হয়ে গেলাম। বলল , ' ভাই, না নামলে হয় না,২/৪ দিন আমার বাড়িতে থাকলেন , যা পারি ব্যাবস্থা করব, চলেন না ভাই, নাইমেন না ট্রেন থেকে'' কোনমতে বোঝালাম যে কাল পরীক্ষা। তবে কথা নিয়ে ছাড়ল, কখন ওদের ঐদিকে গেলে যেন অবশ্যই ২/৩ দিন থাকার প্রস্তুতি নিয়ে যাই। বাঁশি দিচ্ছে সিল্ক সিটি।

আর দেরি করা যাবে না, নামতেই হবে এখন ট্রেন থেকে। না হলে , Chennai Xpress এর মত প্ল্যাটফর্ম মিস হয়ে যাবে। :-p ।রোমাঞ্চকর ঘটনা ঘটতে থাকবে একের পর এক। জয়তু সবুজের ভালবাসা।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×