somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আজ আমি কোথাও যাব না

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

...বৃষ্টি দেখে আবেগপ্রবন হওয়া শিখছি তাঁর কাছ থেকেই। জ্যোৎস্না যে আকাশ থেকে ঝরে ঝরে পরে এই জিনিসটাও তাঁর মাধ্যমে জানতে পারা। তেঁতুল বনে জ্যোৎস্না যে কতটা ভয়ংকর সুন্দর হতে পারে তা বুঝতেও পারতাম না সে না থাকলে। প্রেমিকার স্নিগ্ধ ভালবাসাকে আমি তখন ই উপেক্ষা করতে পারি যখন আমার মধ্যে হিমু ভর করে। চশমার মোটা কাঁচের মধ্যে দিয়েও যখন আমি সমুদ্রের রুপালি দ্বীপ দেখতে পাই, তখন বুঝি শুভ্র আছে আমার ভিতরে। অভাব আমাকে স্পর্শ করে না। নির্দ্বিধায় আমি সাধারণের সাথে মিশে যেতে পারি। অজানা গন্তব্য আমাকে পাগলের মত টানে। শত কষ্টেও আমি মিছির আলি হয়ে জীবন পার করতে একদম ই প্রস্তুত। যুক্তি আমাকে হারাতে শেখায় নি। জীবনে কে আমি উপভোগ করতে জানি। লীলাবতী , তোমার বিরুদ্ধে আমি কেমনে যাই বল ? তোমার ওই চোখজোড়া তো আমাকে ভাষাহীন করে দেয়। মৃণ্ময়ীর মত অভিমান ও করতে পারি আমি । আবার নবনী হয়ে মান ভাঙ্গাতেও আমার সময় লাগে না । লু হাওয়ার মত গরম বাতাসের মাঝে হঠাৎ হঠাৎ যে শীতল বাতাস আসে এই হাওয়ার নাম লিলুয়া বাতাস। এই বাতাস আমাকে পাগল করে দেয়। কৃষ্ণপক্ষের রাতে আমার মন বারবার জ্যোৎস্না স্নাত হতে চায়। বাদল দিনের দ্বিতীয় কদম ফুল হাতে আমি তোমাকে বার বার বলতে চাই 'দীঘির জলে কার ছায়া গো' । আকাশ জোড়া মেঘ আমার, আমার আকাশে উড়ালপঙ্খি হয়ে উড়ে যায় বকপক্ষি। ঝি ঝি পোকার শব্দ নিস্তব্ধতা তৈরি করে। সেই নিস্তব্ধতা আমাকে চোখের পানি আড়াল করে। কয়েকটা নীলপদ্ম নিয়ে আমি আবার দাঁড়াতে চাই একজন মায়াবতীর সামনে। স্রাবন মেঘের দিনে আবার শুনতে ইচ্ছা করে ' আমার গায়ে যত দুঃখ সয় , বন্ধুরে কর তোমার মনে যাহা লয়' । চন্দ্রকথা দেখলে এখনও আমার চান্নিপশর রাইতে মারা যেতে ইচ্ছা কোরে । তোমাদের এই নগর আমাকে এক মুহূর্তও শান্তি দেয় না। চাঁদের আলোয় কয়েকজন যুবকের মাঝে আমি আমাকে পাই।বন্ধুর আধ খাওয়া সিগারেট হাতে যখন আমি রাস্তায় ছন্ন ছাড়া তখন আমি পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ। জ্যোৎস্না ও জননীর গল্প আমাকে ইতিহাস শেখায় ।


স্যার, আপনাকে আমার জীবনে আরও কয়েকটা দিন দরকার ছিল । আমিতো এখনও পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারিনি । তাই আজ দুপুরে আপনাকে নিমন্ত্রন।


''চাদনিপশরে কে আমায় স্মরণ করে...

কে আইসা দাড়াইছে গো আমার দুয়ারে

তাহারে চিনিনা আমি, সে আমারে চেনে

চাদনিপশরে কে আমায় স্মরণ করে...

কে আইসা দাড়াইছে গো আমার দুয়ারে ...

বাহিরে চান্দের আলো ঘর অন্ধকার

...খুলিয়া দিয়াছি ঘরের সকল ও দুয়ার...
...তবুও কেন সে আমার ঘরে আসে না...
...সে আমারে চেনে কিন্তু আমি চিনি না ...
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×