ফুল নিয়ে ছুটে আসে যে কালো মেয়েটি
অফিস যাবার রাস্তায় গাড়ি জ্যামে পরলে
কতদিন লাল গোলাপ আর কদম ফুল
কিনে নিয়ে গেছে কত-শত প্রেমিকের দল...
আমরা, যারা নিজের খেয়ে বনের মোষ তারাই
আর মনে মনে ভাবি, ইতিহাস একদিন পরিবর্তন হবে
তারা নিজেদের গড়া বৃত্তের সীমিত পরিসরে, ভালই থাকি
আমাদের নিজস্ব বলে যে জীবন, তার শেষটা কখনও খুঁজি না...
(০৩।০৭।২০১৩)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




