রোদ-উৎসবের দূর সীমানায়
নীল আকাশে মেঘ ভেসে যায়।
তোমার কাছে মেঘ মানে, “জলের সমীকরণ”
আমার কাছে মেঘ মানে, হৃদয়ে অনুরণন...
অদৃশ্য সুতোয় বাঁধা মেঘ, আকাশে ঝুলে থাকে
জলজ বাতাসে ঝাপসা দু’চোখ, বৃষ্টির ছবি আঁকে।
তোমার কাছে বৃষ্টি মানে, “মেঘের পরিণয়”
আমার কাছে বৃষ্টি মানে, আকাশের অভিনয়...
(০২।০৭।২০১৩)
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




