“ময়মনসিংহের এক বয়স্ক লোক, একদিন গিয়েছিলো এক রসিক ডাক্তারের চেম্বারে। লোকটার সমস্যা ছিল শরীরের চুলকানি...”
ডাক্তারঃ চাচা মিয়া, আপনার সমস্যা কোথায়?
বয়স্ক লোকঃ ডাক্তার সাব, শরীলডা খালি চুলকায়...
ডাক্তারঃ চাচা মিয়া, শরীর চুলকাতে ক্যামুন লাগে...
বয়স্ক লোকঃ ডাক্তার সাব, শরীল চুলকাইতে বেজায় আরাম লাগে...
ডাক্তারঃ চাচা মিয়া, ক্যামুন আরাম লাগে...
বয়স্ক লোকঃ ডাক্তার সাব, মনে অয় বড় পোলাডারে বিয়া করাইয়া নগদ টেহা, মঠর সাইকল, রঙিল টিভি’র লগে নতুন বউরে বাজনা বাজাইতে বাজাইতে ঘরে নিয়া আইলাম...
ডাক্তারঃ চাচা মিয়া, আরাম লাগলে আমার এইখানে কেন আসলেন?
বয়স্ক লোকঃ ডাক্তার সাব, চুলকানি শ্যাষ অইলেই মনে অয়, মাইডারে বিয়া দিয়া নগদ টেহা, মঠর সাইকল, রঙিল টিভি উফহার দিয়া ফতুর অইয়া গেলাম...[img|][img|]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




