আবুল আর বাবুল দুই সহপাঠী।
আবুল বলছে, পরীক্ষায় নির্দিষ্ট সময়ে সকল প্রশ্নের উত্তর দিলে তবেই ভাল ফলাফল হয়। তাই, মুখস্ত বিদ্যার কোন বিকল্প কোন দিনই হয়না।
বাবুল বলছে, যেই লেখাটা আমরা মুখস্ত করছি সেটা যদি বুঝতে পারি; তাহলে পরীক্ষার খাতায় লিখতে পারাটাতো কোন সমস্যা না। প্রশ্নের উত্তর নিজের মতো করে, নিজের মনের ভাষায় লিখতে না পারলে; শুধু মুখস্ত করে পরীক্ষার খাতায় যা উগড়ে দেয়া হয় সেটাকে বিদ্যা বলেনা, বলে অবিদ্যা।
আগামীকাল বাংলা পরীক্ষা; তাই দুই বন্ধু পড়ছে "মুখস্ত বিদ্যার কুফল"।
এদিকে আবুল সারাটা বিকেল পড়েও অপ্রিয় জিনিসটা (মুখস্ত বিদ্যার কুফল) মুখস্ত করতে পাড়ছে না।
অন্যদিকে বাবুল ভাবছে, স্যার যেহেতু নোট-বইয়ের সাথে উত্তরপত্র মিলিয়ে নাম্বার দেন, তাই যারা মুখস্ত করেনি তাদের মূল্যায়ন আগামীকালও হবে না!?
---
© খোরশেদ খোকন। ১৭/১২/২০১৫
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




