somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

খোরশেদ খোকন
আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

অনুগল্পঃ জন্মদিন

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মতো যারা মফসল শহরে ছেলেবেলা কাটিয়েছেন তাদের কাছে জন্মদিন কোন বিষয়ই না। কার জন্মদিন কবে এলো, আর কারটা চলে গেলো, কেউ তার কোনও খোঁজই রাখে না। কৈশোরের সেই দিনগুলিতে জন্মদিন বিষয়টা ছিল গল্প, কবিতা, গান আর বিটিভি নামক চ্যানেলের নাটকের মতো...। কলেজে এসে জন্মদিন বিষয়টা জায়গা করে নিয়েছিলো, O. Henry এর লেখা "The Gift of the Magi" গল্পের উপহার নিয়ে দুঃখবোধ হয়ে নীরবে বুকের বামপাশে।

যাই হোক, আমাদের গল্পের ছেলেটির নাম সোহান সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ে কিন্তু গত কয়দিন যাবত সে বাংলা বিভাগে ক্লাস করছে। একটি মেয়ের সাথে দেখা হবার সম্ভাবনাটা তার মাথায় কাজ করছে। হ্যা এই গল্পের মেয়েটির নাম সিমিন আর সে বাংলা বিভাগে পড়ে।

একদিন রেজিস্টার বিল্ডিং এর পরিবহন পুলে সোহানের সাথে কাকতালীয়ভাবে কথা হয় সিমিনের সাথে। সিমিন বৃষ্টির-মুখোর এক বিকেলবেলা একা একা পরিবহন পুলের ছাউনিতে দাড়িয়ে ছিল। বৃষ্টিতে কাক-ভেজা হয়ে দৌড়াতে দৌড়াতে সোহান এসে দাঁড়ালো ছাউনিতে তারপর রুমাল দিয়ে মাথা মুছতে লাগল।
এমন সময় সিমিন তার কাছে গিয়ে বলল, আপনি আমাকে বলতে পারেন মিরপুর রোডের চৈতালি কিংবা বৈশাখী বাসটা কখন এখান থেকে ছেড়ে যায়?
সোহান আশেপাশে তাকিয়ে দেখলো, মেয়েটি তার উদ্দেশ্যেই কথা বলছে।
সোহান বলল, কেন আপনার বাসা মিরপুর হলে এতোদিনে তো রুটিন আপনার মুখস্ত হয়ে যাওয়া উচিৎ?
সিমিন বলল, দেখুন আমি থাকি শান্তিনগর, আজ মা সারাদিন বড়খালার বাসা মিরপুরে থাকবেন তাই মিরপুর যাওয়া দরকার। আপনি আমাকে রুটিনটা জানলে বলুন। প্লীজ
সোহান বলল, দেখুন, আমি থাকি যাত্রাবাড়ী। তবে আমার কাছে বাসের রুটিন আছে, দেখি বৃষ্টিতে এখনও ঠিক আছে কিনা।
সিমিন বলল, প্লীজ একটু খুঁজে দেখুন।
সোহান শার্ট আর প্যান্টের পকেটে খোঁজা-খুঁজি করলো, না পাওয়া গেলো না।
সিমিন বলল, পাচ্ছেন না, তাই না?
সোহান বলল, না, পাচ্ছি না। কোথায় যে রেখেছিলাম, আমার মানিব্যাগের পকেটেই ছিল... এখন পাচ্ছি না!
এমন সময় পরিবহন পুলের এক বাসের হেল্পারকে পাওয়া গেলো, সেই হেল্পার কাছে আসার পরে সোহান তাকে বলল, বাস কখন ছেড়ে যাবে? হেল্পার জানালো, ভাই আপনি জানেন না, গতকাল এক বাসের ড্রাইভারের সাথে রেজিস্টার বিল্ডিং এর এক কর্মচারীর ঝগড়া হয়েছে এই কারণে আজ বাস স্ট্রাইক।

এবার সোহান আর সিমিন দুজনেই বুঝতে পারলো, এই কারনেই আজ বিকেলে পরিবহন পুরের যাত্রী ছাউনিতে কেউ নেই।
দশ-পনের মিনিট পরেই বৃষ্টি থেমে গেলো, তারপর তারা হাটতে লাগল শাহবাগের দিকে। সোহান আর সিমিন শাহবাগ যেতে যে ১৫ মিনিট লাগল, তাতেই তাদের পরিচয় আর মাঝে মাঝে কলা ভবনে দেখা।

সোহান গল্প পড়তে আর শুনতে ভালবাসে তাই বাংলা বিভাগে ফ্রি ক্লাস করতে যায়। আর উপরি হিসেবে দেখা হয়ে যায় সিমিনের সাথে। যাই হোক, আজ সিমিনের জন্মদিন। সোহান সকাল থেকেই বিভিন্ন পরিকল্পনা করেছে কিভাবে কি করা যায়? দুপুরে লাঞ্চের সময় সিমিনের সাথে দেখা হল সোহানের কলা ভবনের দুতলায়।
সোহান বলল, শুভ জন্মদিন।
সিমিন বলল, ধন্যবাদ; তুমি এখানে...
সোহান বলল, যদি বলি তোমার কোন আপত্তি না থাকলে তোমার জন্য একটা উপহার আর দুপুরের লাঞ্চ একত্রে করার পরিকল্পনা করেছি, তুমি কি এই দুঃসাহস কে পাত্তা দেবে?
সিমিন বলল, হ্যা পাত্তা দেবো; কারন এই পরিকল্পনা আমার জানামতে কেউ করেনি...
সোহান বলল, তাহলে চলো শাহবাগ-আজিজ মার্কেট যাওয়া যাক...
সিমিন বলল, হ্যা চলো...

একটা রিক্সায় তাদের ভ্রমণ শুরু হল, এটাই ওদের এক রিক্সায় প্রথম ভ্রমণ...। শাহবাগের আজিজ মার্কেটে গিয়ে সোহান বলল, বইটা কি তোমার পছন্দে কিনবো নাকি আমার...
সিমিন বলল, দেখো, বইটা তুমি আমার পছন্দে কিনো, আর তোমার নিজের দুই/চারটা লাইন বইয়ে লিখে দাও, আর খাবার হবে তোমার পছন্দ মতো...ঠিক আছে...
সোহান বলল, ঠিক আছে...
তারপর সিমিন পছন্দ করলো, A Garden Beyond Paradise: Poems of Rumi আর সেই বইয়ের দ্বিতীয় পেইজে সোহান লিখে দিখলো,
“একে একে ঝড়ে যায়
পাতা ঝরা দিন
নীল আকাশে থেকে যায়
শুধু স্মৃতির ঋণ”
তারপর রেস্তরায় মুখোমুখি বসে, সোহানের সাথে সিমিনের সেদিন অনেক কথাই হয়েছিল, দুপুর গড়িয়ে মায়াবী বিকেল কিনে নিয়েছিল তাদের হেঁয়ালি সময়...।
আজ থেকে দশ বছর আগের সেই জন্মদিনটাকে ভেবে ভেবে কানাডার Toronto শহরে বসে সিমিন নেটে খুঁজে পেলো, A Garden Beyond Paradise: Poems of Rumi
তারপর পড়তে লাগলো,

“Everything you see has its roots
in the Unseen world.
The forms may change,
yet the essence remains the same.”

না, সোহান ঢাকায় আছে। বিশ্ববিদ্যালয় জীবনের পাচটি বছর সে সিমিনকে নিয়ম করেই জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছে। তারপর সিমিনের সীমাবদ্ধটার সুত্রকে মনে না নিলেও মেনে নিয়েছে।
আজ সে ইচ্ছে করেই কোন মেসেজ পাঠায়নি সিমিনকে। এদিকে সিমিন ফেইসবুকের ইন-বক্স খুঁজছে সোহানের সেই লাইন, কারন সোহানের সেই বই আর সোহান নামের হেঁয়ালি মনের মানুষটা ঢাকা নামের ধূসর শহরে পরে আছে। যেই শহরে শীতের শুরুতেই গাছের পাতারা একে একে ঝরে যায়...!?

“একে একে ঝড়ে যায়
পাতা ঝরা দিন
নীল আকাশে থেকে যায়
শুধু স্মৃতির ঋণ”
...
© খোরশেদ খোকন। ১৯/১২/২০১৫
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×