somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

খোরশেদ খোকন
আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

অনুগল্পঃ পথের কথা

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন নিরালা বাসে টাঙ্গাইল যাচ্ছিলাম। মোবাইলে হেডফোন লাগিয়ে গান শুনছি আর ফেইসবুকে কবিতা পড়ছি; এমন সময় পাশের উনিশ/কুড়ি বয়সের ছেলেটি বলল, ভাই কি টাঙ্গাইল যাচ্ছেন?

আমি বললামঃ হ্যা, টাঙ্গাইল যাচ্ছি।
ছেলেটি বললঃ ভাই, আমি করটিয়া কলেজে ম্যানেজম্যান্ট পড়ি।
আমি বললামঃ ভাল কথা।
ছেলেটি বললঃ ভাই, আপনি কি করেন?
আমি বললামঃ জি, আমি একটা প্রাইভেট ব্যাংকে চাকরী করি।
ছেলেটি বললঃ ভাই, আমি আপনার মতোই একজন মানুষ খুঁজছিলাম।
আমি বললামঃ কেন ভাই? আমার মতো কেন?
ছেলেটি বললঃ ভাই, আমি পড়াশুনা শেষ করে আপনার মতোই ব্যাংকার হতে চাই।
আমি বললামঃ খুব ভাল কথা; পড়াশুনা করেন। দোয়া করি একদিন নিশ্চয়ই ব্যাংকার হবেন।
...তারপর আধা ঘণ্টার মতো কোন কথা নেই...

ছেলেটি বললঃ ভাই, আমি একটা সমস্যায় পরেছি। একটু উপকার করবেন?
আমি বললামঃ বলেন। আমি টাকা পয়সা ছাড়া কোন উপকার থাকলে নিশ্চয়ই করবো।
ছেলেটি বললঃ ভাই, আমি আমার এক সহপাঠী বন্ধুকে নিয়ে আমাদের বাড়ীতে বেড়াতে গিয়েছিলাম; সেই হারামজাদা এখন আমার ছোটবোনের সাথে প্রেম করে; রাত-বিরাতে ফোন দেয়। আমি এখন ঠিক মতো ঘুমাতে পারি না। কি করে যে কি করি?
আমি বললামঃ এটাতো ভাই বিশাল সমস্যা...এই বয়সের এই সকল সমস্যার কোন ভাল সমাধান তো আমার জানা নাই, আমি দুঃখিত।

ছেলেটি বললঃ ভাই, আমি হারামজাদাটাকে কিভাবে সায়েস্তা করবো, একটা বুদ্ধি দেন।
আমি বললামঃ ভাই, ভাল বুদ্ধিতো দিতে পারবো না; তবে একটা খারাপ বুদ্ধি দিতে পারি...
ছেলেটি বললঃ খারাপ ভাল আমি বুঝবো। আপনি একটা বুদ্ধি দেন...
আমি বললামঃ সেই ছেলেটি কি আপনার ভাল বন্ধু ছিল?
ছেলেটি বললঃ হ্যা
আমি বললামঃ তার কি আপনার মতো একটা ভবিষ্যতের স্বপ্ন আছে?
ছেলেটি বললঃ হ্যা
আমি বললামঃ তার কি চরিত্রের কোন সমস্যা আছে? কিংবা খারাপ কোন স্বভাব?
ছেলেটি বললঃ না। সে দেখতে ভাল, ফ্যামিলি ভাল ,এমন কি আমার চাইতে রেজাল্ডও ভাল।

আমি বললামঃ এবার আপনি ভেবে দেখুন। যদি আপনার একবোন অন্যবোনের এফেয়ার জেনে ফেলত তারা কিন্তু সেই এফেয়ারটাকে শেয়ার করতো; ছেলেটার ভাল দিকটার দিকে তাকাতো তারপর ছেলে ভাল হলে একবোন অন্যবোনকে যথাসাধ্য সাহায্য করতো?
ছেলেটি বললঃ হ্যা, আমি দেখেছি; মেয়েরা এমনই একবোন অন্যবোনকে এইসব বিষয়ে শেয়ার করে আর পারলে সাহায্য করে।
আমি বললামঃ এবার আপনার সমস্যার সমাধান কিন্তু আপনার হাতেই...আপনি আপনার বন্ধু আর ছোটবোনের সাথে এই বিষয়টা নিয়ে মন খুলে কথা বলেন...। যদি মনেহয় ছেলে-মেয়ে দুজনেই বিষয়টা নিয়ে সিরিয়াস; তাহলে আপনি বন্ধু আর ছোটবোনের প্রতি যত্নবান হোন...।
...
তারপর...ছেলেটি কোন কথা না বলে ভাবতে লাগলো...।
...
এদিকে আমি হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম আর ফেইসবুকে কবিতা খুজতে লাগলাম...
...
১৬-০১-২০১৬
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রের ভুলের মূল্য কি তবে শিশুদের জীবন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪


যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৬


শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×