somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

খোরশেদ খোকন
আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

অনুগল্পঃ অক্ষর জ্ঞান

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই সময়টা ছিল ব্রিটিশ শাসনের আমল। তখনও ইংরেজি শিক্ষা গ্রাম অঞ্চলে বিস্তার লাভ করেনি। টাঙ্গাইলের অজপাড়াগাঁয়ের লোকজন ইংরেজি বলতে বুঝতো A থেকে Z পর্যন্ত ২৬টা অক্ষর। তার মানে সেই সময় তারা অক্ষর জ্ঞান কেবল শুরু করেছিল…।

সেই সময় গ্রামের লোকেরা একদমে ২৬টা অক্ষর মুখস্ত বলতে পারতো; আর সেই গ্রামের রুস্তম আলী নামের লোকটি এক দমে ২৬টা অক্ষর বলতে পারতো ৩/৪ বার। এই নিয়ে রুস্তম আলীর গর্বের সীমা ছিলনা। এদিকে অশিক্ষিত গ্রামের মানুষ মনে করতো তাদের রুস্তম আলী একজন ভাল ইংরেজি জানা মানুষ। গ্রামের সবার মুখে মুখে তখন রুস্তম আলীর সুনাম ছড়িয়ে পড়েছিল…।

সেই সময় চৈত্র মাসের তীব্র গরমে ঘামতে ঘামতে এক ইংরেজ ঘোড়া দৌড়ে সেই গ্রামে এসে উপস্থিত হয়। তারপর সেই ইংরেজ সাহেব ঘোড়ায় বসেই, পথের পাশের এক লোককে দেখে পানি তৃষ্ণায় কাতর হয়ে বলে, গিভ মি এ গ্লাস অব ওয়াটার। লোকটি তো কিছুই বুঝে না; তো তার মনেপড়ে রুস্তম আলীর কথা…।

সেই লোকটি দৌড়ে গিয়ে রুস্তম আলীকে ডেকে আনে। রুস্তম আলী ইংরেজকে পেয়ে খুশি হয়ে এক দমে A থেকে Z পর্যন্ত ২৬টা অক্ষর বলে। ইংরেজ লোকটি পানি তৃষ্ণার জ্বালায় ছিল অস্থির; সে এই ধরণের ইংরেজি নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য দেখে ক্ষেপে যায়। তারপরও সেই ইংরেজ লোকটি শান্ত হয়ে বলে, প্লীজ গিভ মি এ গ্লাস অব ওয়াটার…।

এদিকে রুস্তম আলী আবারও এক দমে A থেকে Z পর্যন্ত ২৬টা অক্ষর দু’বার করে বলে। তারপর ইংরেজ লোকটি যতই পানি চায়; রুস্তম আলী ততই ২৬টা অক্ষর বড় বড় দম নিয়ে চিৎকার করে বলে…।

এভাবে রুস্তম আলী সর্বশেষ একদমে ৫ বার ২৬টা অক্ষর বলে। এইবার ইংরেজ লোকটি চূড়ান্ত উত্তেজিত হয়ে যায়, রাগে দুঃখে সে ঘোড়ার চাবুক দিয়ে রুস্তম আলীকে বেদম পেটায় আর চিৎকার করে বলে, ইউ সান অব এ বিচ…।

তারপর সেই ইংরেজ লোকটি ঘোড়া দৌড়ে চলে যায়…।

এদিকে গ্রামবাসী উৎকণ্ঠা নিয়ে, রুস্তম আলীর কাছে জানতে চায়; কি ব্যাপার ইংরেজ তাকে কি বলেছিল? আর এতো উত্তেজিত হয়ে চাবুক দিয়ে তাকে কেন পেটালো?

রুস্তম আলী গ্রামবাসীকে বলে, ইংরেজ আমাকে বলেছিল, তুই এতো ভাল ইংরেজি জেনেও কেন এই অজপারাগায়ে পড়ে আছিস, বিলাত কেন আসছিস না!

(ছেলেবেলায় মুরুব্বীদের কাছে শোনা গল্প-০১)
...
২৩-০১-২০১৬
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×