আজ বিকেলে প্রিয় বারান্দার এক কোনে বসে আকাশ দেখতে দেখতে পাভেলের চোখ দুটো নিজের অজান্তেই অশ্রুতে ভরে যায় । আকাশটা ঝাপসা হয়ে আসে চোখের সামনে । বাঁধ মানে না চোখের পানি । কি ভুল ছিল পাভেলের ? তার ভালবাসায় তো কোন খাঁদ ছিল না । তার পরেও কেন মন ভরাতে পারল না ভাবনার ? সবটুকু দিয়েও কি তবে কাউকে ভালবাসলে তা ব্যর্থ হয়ে যায় ? মনে পড়ে প্রথমে ভাবনা কত সুন্দর সুন্দর কথা বলত । পাভেলের প্রতিটা কাজ তাকে মুগ্ধ করত । পাভেলের গান কুব পছন্দ করত । ভাবনার মন খারাপ হলে পাভেলকে ফোন করে গান শোনাতে বলত যখন তখন,সময় মানত না । হোক রাত ১টা ২ টা কিংবা ভোর ৪ টা । গভীর ঘুমে আচ্ছন্ন তাকলেও ভাবনার ফোন রিসিভ করত পাভেল । মাথার মুকুট করে রেখেছিল ভাবনাকে । ভাবনা ওর পৃথিবী । ভাবনা জানে না কি কি করেছে পাভল ওর জন্য ,আর কখনও ওগুলো ভাবনার জানাও হবে না । তবুও ভাবনার জীবনে আরও পাভেলের আগমনকে ভাবনা কিভাবে স্বাগত জানিয়েছে তা পাভেলের মাথায় আসে না । আজও পাভেল বুঝতে পারে না একজনকে যদি তার সমস্তটাই দিয়ে ভালবাসা যায়,তাহলে আরেকজনের জায়গাটা কোথায় থাকে ? বুকভরা তো ঐ একজনই থাকে ,যেমন পাভেলের বুকজোরা হয়ে কেবল ভাবনারই বসবাস । ওখানে অন্যের ছায়াটাও পাভেল কল্পনা করতে পারেনি কখনও । তাহলে ভাবনা ? ভাবনা কিভাবে পারল ? সব থেকে আজ বড় কষ্ট ভাবনা মিথ্যা বলা শিখে গেছে । শুধু শিখেই নাই রীতিমত অলংকার পড়ানো মিথ্যা যেটা আগে ছিল না । কখনও মিথ্যা বললে পাভলের চোখে চোখ রাখতে পারত না ভাবনা ,চোখটা অন্য দিকে ঘুরিয়ে নিত আর পাভেল তা বুঝে যেত । আর এখন চোখে চোখ রেখে প্রতিষ্ঠিত মিথ্যা বলে ভাবনা । সব ভালবাসা চলে গেছে ভাবনার । হায়রে ভালবাসা ! কোথায় গেল এতো গান,এতো কবিতা,এতো কথামালা,এতা স্বপ্ন দেখা,এতো মান-অভিমান ? সবই কি মিথ্যা ছিল ??? এতোদিন পরেও পাভেলের মনে একটা খুব কঠিন কষ্ট জড়ানো সন্দেহ উঁকি দেয়_" আসলেই কি ভাবনা তার সবটুকু দিয়ে পাভেলকে ভলবেসে ছিল ? নাকি ভাবনার জীবন নামের উপন্যাসের পাতার একটা অধ্যায় ছিল মাত্র ???" ভাবতে ভাবতে চোখ দুটো মুছে নেয় পাভেল । খেয়াল করে দেখে চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে । বারান্দার গ্রীলের ফাঁক চারপাশটা ভাল করে দেখে পাখিরা ঘরে ফিরে গেছে কিন্তু সামনের লাউ মাচায় একটা ফিঙে বসে আছে । নিজের অজান্তেই পাভেল আপন মনে হেসে ওঠে-আজ সে ঐ ফিঙেটার মতই একা, খুব একা । ভাবনাকে সে মুক্তি দিয়েছে ।
মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন
তাবলিগে গিয়ে যা শিখলাম না
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।