না বললে হ্যা কে অস্বিকার করা হয়,
তাইতো না বলনি ।
হ্যা বললে অতীতকে হারাতে হয,
তাইতো হ্যা বলনি ।
এই না আর হ্যা এর মাঝে
অতীতকে ঝুলিয়ে রেখে নির্বাক থেকেছো ,
তুমি কথা রাখনি ।
হ্যা আর না এর বিহবলতায় অতীত কেঁদেছে অঝরে
দিনের পর দিন ,
তুমি ভ্রুক্ষেপ করনি ।
তোমার হ্যা আর না এর ছলনাতে
মন ভেঙেছে ,বুক পুড়েছে ,ঘুম উড়েছে
তোমার কিচ্ছু যায় আসেনি ।
(১৬/০৩/২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

