
আজ ভেঙে দিলাম স্মৃতির প্রাচীর
যে প্রাচীর ঘিরিয়া তুমি ছিলে আমার
আর্তনাদের প্রথম প্রহর,
আজ খুলেও দিলাম হৃদয়ের সব ক'টা দ্বার
যার বক্ষ্যে লালিত সহস্র কালো রাত
অন্তরিক্ষে প্রবাহমান কষ্টের কহর।
মোর লাগি নাহি কেহ ভাবিবার আজ
অপেক্ষারত বিকেল কিংবা গুধুলী বেলায়
আজি সব শুন্য, বিদীর্ণ, বন্ধ চারিধার,
আম্রকানন কিংবা হিজলের তলে
বসুনাথ বাবুর ভাংগা চায়ের স্টলে
কত শত স্মৃতি আজ সবই মোক
মুখ থুবড়ে পড়ে থাকা শুধু হাহাকার!
আজ শৃংখলমুক্ত করলাম মায়ার খাঁচাটিও
দ্যাখো স্মৃতির পায়রা গুলো কি অপরূপ দূরাকাশে ভাসে
মেঘের মমতায় মিশে দ্যাখো সুনীল গগনতলে
দ্যাখো তারায় তারায় কি মুগ্ধতায় হাসে!
আজ হৃদয়ের সব ক'টা জানালা খোলেই দিলাম
বেদনার সব টুকু রঙ মিশিয়ে দিলাম
ঐ আলোর কণার মাঝে,
দ্যাখো আলোর কণাতে নীল কষ্ট গুলো আমার
কি টগবগিয়ে হাসে!
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২১ সকাল ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



