somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক সঙ্কট উত্তরণে হাসিনা-খালেদা-আযমের প্রস্তাব, কোনটি সেরা? বিবেচনা করুন-

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়েছেন। এ সরকারের মন্ত্রিসভায় তিনি বিরোধী দলীয় সংসদ সদস্যদেরও মন্ত্রিত্ব দেয়ার প্রস্তাব দিয়েছেন। কিন্তু এ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান প্রধানমন্ত্রীই দায়িত্ব পালন করতে চান।

বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয় নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব দিয়েছেন। এতে ১৯৯৬ ও ২০০১ এর তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে সরকার ও বিরোধী দলকে ৫ জন করে ১০ উপদেষ্টা নিয়োগের জন্য তিনি প্রস্তাব দিতে বলেছেন। খালেদা জিয়া তার প্রস্তাবে বলেছেন, সরকারি ও বিরোধীদলের ঐক্যমতের ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য একজন সম্মানিত নাগরিককে এই অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়া হবে।

১৯৮০ সালের ৭ ডিসেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে ঢাকার এক রেস্তোরাঁয় দলের সাবেক আমির ও ইসলামী চিন্তাবিদ অধ্যাপক গোলাম আযমের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রস্তাবটি পেশ করে জামায়াতে ইসলামী। দলটি এ প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশে ‘একটি নতুন রাজনৈতিক পদ্ধতি’ প্রবর্তনের ঘোষণা দেয়। যাতে প্রথমবারের মতো অনির্বাচিত ব্যক্তি সমন্বয়ে ‘তত্ত্বাবধায়ক’ সরকারের অধীনে নির্বাচন দাবি করা হয়। এরপর ১৯৮৩ সালের ২০ নভেম্বর এরশাদের সামরিক শাসনের অবসানে জামায়াতে ইসলামী বায়তুল মোকাররম মসজিদসংলগ্ন এক জনসভায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানায়।

অধ্যাপক গোলাম আযমের এই তত্ত্বাবধায় সরকার ব্যবস্থার প্রস্তাব অনুসারেই ১৯৯১ সালে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যা সব দলের কাছে গ্রহণযোগ্যতা পায় এবং নির্বাচনকালীন সঠিক ব্যবস্থা হিসেবে স্থায়ী জনপ্রিয়তা অর্জন করে। উল্লেখ্য, বিচারপতি সাহাবুদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার সংবিধান বহির্ভূত ছিল। কিন্তু এ সরকারের মাধ্যমে স্বৈরশাসক এরশাদ শাসনোত্তর বহুদলীয় সংসদীয় গণতন্ত্রে বাংলাদেশের সফল প্রত্যাবর্তন ঘটে। এ কারণে এ সরকারকে ভূতাপেক্ষিক বৈধতা দেয় পঞ্চম সংসদ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×