এভাবে কিছুদিন চলতে থাকে। একদিন সেই প্রভাবশালী ছেলেটি শেফালীকে নীরিবিলী দেখা করার কথা বলে একটি জায়গায় যেতে বলে। সেখানে পূর্ব থেকেই সেই প্রভাবশালী ছেলে ও তার বন্ধুরা উৎপেতে ছিল। প্রথমে প্রেমিকের হাতে নির্যাতিত হবার পর একে একে প্রেমিকের বন্ধুদের কাছেও শেফালী অমানবিক নির্যাতনের শিকার হয়।
প্রেমিকের ডাকে সাড়া দিতে গিয়ে বন্ধুদের হাতে নির্যানের শিকার !! ভালোবাসার মানুষটি যখন এহেন কর্ম করে তখন তা দেখে আর বাকি ভালোবাসা তত্ত্বে যারা বিশ্বাসী তাদের কি অবস্থা দাড়ায়?
ঘটনাটি নড়াইলের একজন গার্মেন্টস কর্মীকে নিয়ে, ‘‘গার্মেন্টস কর্মী প্রেমিকের বন্ধুদের কাছে ধর্ষণের শিকার”। এদিকে মেয়ের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে অভিযুক্তদের গ্রেফতার তো দুরের কথা হাসপাতাল কর্তৃপক্ষ মেয়েটির মেডিকেল করতেও নারাজ, কেননা অভিযুক্তরা প্রভাবশালী। অপরদিকে বিভিন্নভাবে শেফালীর মা-বাবাকে হুমকি দিয়ে আসছে ধর্ষক পরিবারের সদস্যরা।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


