somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত বিরোধীতা নয় দেশপ্রেম যখন জাগ্রত হয় !!

১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বে ছিল না এখনও যদি কেউ ভুল করে ভারতের সমালোচনা করে কিছু লোক তাকে বলা শুরু করে রাজাকার ছাগু পাকির বীর্জে জন্ম আরো কত কি? কিন্তু এখন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ভারত বিরোধীতায় মশগুল। বিএনপি-জামায়াত সহ অন্যান্য লোকেরাও ভারতের সমালোচনা করছে। বাংলাদেশের রাজনীতিতে তাদের অতি আগ্রহ ও ডমিনেট করায় অনেকে ক্ষুব্ধ।

কিন্তু ভারতের অনুকম্পা যারা পায় তাদের চোখে যারা ছাগু রাজাকার পাকি দালাল তারাই হলো দেশপ্রেমিক। কিভাবে? তারা ভারতের অন্যায্য টিপাই মুখে ড্যাম দেয়া, ট্রানজিটের নামে করিডোর করে তিতাশ নদীতে বাধ দিয়ে, সুরমা কুশিয়ারাকে হত্যা করে বড় বড় ট্রাক বাংলাদেশ দিয়ে নিয়ে যাওয়া, সুন্দরবন ধ্বংসের পায়তারা সার্বিক বিষয়ে ভারতের লোলুভ দৃষ্টির বিরোধীতা করছে এবং সেটা দেশপ্রেম থেকেই সম্ভব হচ্ছে। এই ভারত যখন আমাদের দেশটাকে করিডোর হিসেবে ব্যবহার করে অপরদিকে নেপাল যখন তাদের কাছে করিডোর চায় বাংলাদেশ সহ অন্যান্য দেশে যাবার জন্য তখন তারা নারাজ হয়। তারা মাত্র ১৫ শতাংশ ইনভেস্ট করে ৫০ শতাংশ পার্টনার হতে চায় রামপালে সুন্দরবন ধ্বংস করে বিদ্যুত কেন্দ্র প্রজেক্টে। আমাদের সমুদ্রবন্দর ব্যবহার করছে তারা বিনা খরচায়। লোকে বলাবলি করে এবং পত্রিকান্তরে আমরা জানতে পেরেছি ভারত থেকে বস্তা বস্তা টাকা এনে শেখ পরিবারের বংশধরকে ২০০৮ সালে বাংলাদেশের ক্ষমতায় আনা হয়েছে।

তাই বলে কি শেখের পরিবার কোন পরিমান বাদ বিচার না করে নি:স্বার্থ ভাবে জনগনের বুকের উপর পা দিয়ে সব কিছু বিলিয়ে দিবে। সুন্দরবনে হাজারো লক্ষ লোকের রুটি রুজি জড়িত। আর মুক্তিযুদ্ধে নাম মাত্র চক্রান্ত করে যে স্বাধীনতা অর্জনে ভূমিকার কথা ভারত বলে থাকে তার বিনিময়ে এতটা অনুকম্পা আমাদের দেখানো উচিত নয়। মমতা ব্যানার্জি তো বাঙ্গালী আমরাও নিজেদের বাঙ্গালী বলে হরহামেশাই পরিচয় দেই। শেখের বেটি মাথায় কাপড় দেয় দেখে এখানকার প্রগতিমনারা তাকেও বাঙ্গালী বলতে চায় না। এজন্য বুঝি তিনি মাথায় কাল কাপড় পড়া বাদ দিয়েছেন। সে যাই হোক, এই মমতা ব্যানার্জি আমাদের তিস্তার পানি বন্টনে একগুয়েমী করছে। বলেছে কোন পানি দেবে না তারা। সীমান্তে সীমানা বন্টন নিয়েও রয়েছে অনেক না পাওয়ার যন্ত্রনা।

এতকিছুর পরও সেদিন ভারত সরকার জানিয়েছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে তারা হাজার হাজার কোটি টাকা খরচ করতে রাজি। বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই ভারতের আনুকুল্য পেয়ে আসছে সেই স্বাধীন পূর্ব পাকিস্তান হবার পর থেকেই। কিছু বাম পন্থিদের দিয়ে পূর্ব পাকিস্তান ভাঙ্গার চেষ্টা করলেও শেষ মেষ মুজিবের ঘাড়েই পিস্তল রেখে গুলি চালায় ভারত। পাকিস্তান সরকার এ ভুখন্ড থেকে বিতাড়িত হবার পর থেকে এদেশটিতে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। মুজিব মারা গেছে তার আগে বাকশাল হয়েছিল তারপর সেনাবাহিনীতে ক্যু হলো। জেল হত্যা হলো তাহের মরলো। জিয়া রাষ্ট্রপতি হলো আবার তিনিও শহীদ হলেন আবার এরশাদ এলো আবার তারও স্বৈরাচারীতার কারনে তারও পতন ঘটলো।

বিস্তারিত অন্য দিন। (শুভ ব্লগিং)
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×