ক্যালেন্ডারের পাতায় নব্বই দশকের প্রায় শেষভাগ। টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কলোনী, কুমিল্লা। দুরন্ত শৈশবে বাবা মায়ের বারণ না মানা একটি প্রাণ ছুটে বেরিয়েছে কলোনীর এ প্রান্ত থেকে ও প্রান্তে। বৃষ্টি যতই, কোলাহলটা যেন ততই। মাঠে জমে থাকা পানিতে ফুটবলের ধীর গতি ভিন্ন রকম এক শক্তিকে জেগে তুলত। ঘন্টার পর ঘন্টা শিশুটি তার বন্ধুদের সাথে খেলায় মগ্ন। শেষই হতে চায় না খেলা অথচ পেটে ুধা এ চিন্তায় বাসা থেকে মায়ের ডাক আসতে থাকে কয়েকবার। দুপুরের শেষভাগ। মাঠ থেকে পুকুরে যাওয়ার পালা। খেলা শেষে পুকুরে ঝাঁপ না দিলে বড় ধরনের অনিয়ম হয়ে যায় এ ধারণা প্রায় সবারই। ফুটবলটিও কিন্তু সঙ্গে আছে। রাইডার ফুটবল। সেবার পিকনিকে সবার চাঁদা থেকে যে টাকা বেঁচে গিয়েছিল তা দিয়ে কেনা। পুকুরেও আরেক প্রস্থ খেলা হয়ে হয়ে যায় ফুটবল দিয়ে। এ খেলাটির নাম ‘হ্যান্ডবল’। গলা পর্যন্ত শরীরের নিচের অংশ পানিতে আর মাথায় টিপ টিপ বৃষ্টি। এ হাত ও হাত ঘুরে বল শেষে যার হাতে থাকবে, উপরে থাকা বড়ভাইয়ের আঙ্গুলের অদ্ভুত শীষ শোনা মাত্রই তাকে উঠে আসতে হবে ডাঙায়। মানে তার খেলা সাঙ্গ এবং তাকে বর্ষায় ঝিমানো মুরগীর মত অপো করতে হবে কখন বাকিরা একে একে উঠে আসে। যথাসময়ে শিশুটিও উঠে আসল। অবশ্য তাকে যে শত্র“তা করেই উঠিয়ে দেয়া হয়েছে তাতে কোন সন্দেহ নেই। কারণটাও সবার জানা। ও একটু ‘ঘাউরা’ প্রকৃতির। ঘাউরামিতে ওর সাথে কেউ পারে না বলেই বুদ্ধি করে এসব করা। সবাই উঠে এলে সুমন ভাইয়ের মাথায় একটা বুদ্ধি আসে। বুদ্ধিমত এক দৌঁড়ে সবাই কালু ভাইয়ের দোকানে যায়। কি যেন হল, কালু ভাইয়ের দোকান ঘুরে তার পাশের আরেকটা দোকানে যায় তারেক। তারপর পাকা মাঠের এক কোনায় লুকিয়ে সবাই মহাকাব্য রচনা করতে থাকে। বইয়ে পড়া রেলগাড়ির মত একেবেঁকে উপরে উঠতে থাকে ধোঁয়া। লেবুপাতা, বাবল গাম ইত্যাদি খেয়ে সবার মত শিশুটিও বাসায় যায়। তখনও তার বোধদয় হয়নি জামা কাপড় থেকে ছড়াচ্ছে তামাকের উৎকট গন্ধ। সেদিনই প্রথম এবং প্রথম অভিযানেই বাবা মায়ের কাছে ধরা। নিলিপ্ত বর্ষায় বেদম প্রহারের দুপদাপ শব্দ। আর্ত চিৎকারটি অভিভাবক মহলে যতটুকু মায়ার উদ্রেক ঘটিয়েছিল, তার চেয়েও বেশী শঙ্কার কারণ হয়ে দাঁড়ায় শিশুটির বন্ধুদের কাছে। মুখ ফসকে গড়গড় করে তাদের নামও না আবার ফাঁস করে দেয় গাঁধাটা! সারাটা দিন জলে ভিজে একটু গরম হতে গিয়েই এ বিপত্তি, সবাই মনে মনে ভাবে আর ভয়ে কুঁকড়ে যায়। আজকের আগ পর্যন্ত গাঁধাটি কিন্তু সে কথা ফাঁস করেনি। ##
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।