ইসরাইলী সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ের অন্যতম পুরোধা, পলিটিক্যাল ইসলামের অন্যতম কেন্দ্রীয় তাত্ত্বিক, যাকে ইসলামী চিন্তাজগতের জন লক বলা হয়ে থাকে তিনি সাইয়েদ কুতুব। ১৯০৬ সালের ৯ই অক্টোবর মিশরের তাঁর জন্ম। অতি শৈশব থেকে গভীর মনোযোগে পবীত্র কোরআন এবং অপরাপর ইসলামী গ্রন্থাদি পাঠ করলেও তিনি ছিলেন পুরোদস্তুর পাশ্চাত্য শিক্ষায় উচ্চ শিক্ষিত। তিনি অল্পবয়সেই তাঁর সময়কার খুব প্রধান সাহিত্য সমালোচক হিসেবে বিখ্যাত হন। পেশাগত জীবনে তিনি ছিলেন শিক্ষক এবং শিক্ষা গবেষক। তিনি যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবিজ্ঞানের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। সেখান থেকেই তাঁর প্রথম তাত্ত্বিক গ্রন্থ সোশাল জাস্টিস ইন ইসলাম প্রকাশিত হয়। ব্যক্তিগত জীবনে হাজারো সমস্যায় আক্রান্ত এই মানুষটি ইসলামেই পূর্ণাঙ্গ শান্তির খোঁজ পান। তিনি পরবর্তীতে আরব বিশ্বের কূলীন ইসলামী দল মুসলীম ব্রাদারহুডে যোগ দেন। ১৯৫২ সালে গামাল আব্দুন্ নাসেরের নেতৃত্বে জাতীয়তাবাদীরা ক্ষমতায় এলে তিনি স্বাগত জানান। কিন্তু নাসেরের নেতৃত্বাধীন সরকার ইসলামী আইন কায়েমের বিরোধীতা করায় মুসলীম ব্রাদারহুড নাসেরের সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে ও প্রতিরোধে নেমে পড়ে। এই সময় কে বা কারা নাসেরের প্রাণনাশের চেষ্টা করলে তার দায় ষড়যন্ত্রমূলকভাবে মুসলিম ব্রাদারহুডের উপর চাপানো হয়। সাইয়েদ কুতবকে কারাগারে পাঠানো হয়। কারাগারের প্রথম তিনবছর তাঁর উপর অকথ্য নির্যাতন চালানো হয় , তাঁর কলম রুদ্ধ করা হয়। এরপরে আন্তর্জাতিক চাপের মুখে সরকার তাকে লেখালেখি করতে দিতে বাধ্য হয়। এই সময় কারাগারে বসে তিনি লিখে ফেলেন ইন দ্য শেইড অফ দ্য কোরআন এবং রাজনৈতিক ইসলামের মেনিফেস্টো হিসেবে খ্যাত মাইলস্টোনস্ এর মতো বই। দশ বছর কারাভোগের পরে তৎকালীন ইরাক সরকারের অনুরোধে তাঁকে মুক্তি দিয়ে এর দশমাসের মাথায় আবার গ্রেফতার করা হয় রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে। লোকদেখানো প্রহসনের বিচারে তাঁর ফাঁসীর আদেশ হয়। ১৯৬৬ সালের ২৯ আগস্ট মুসলীম ব্রাদারহুডের আরো ছয়জন প্রধান নেতা সহ মহামণীষী সাইয়েদ কুতুবকে ফাঁসী কাষ্ঠে হত্যা করে জালিম গামাল আব্দুন্ নাসেরের সরকার।
যারা ইসলামী রাজনীতি সম্পর্কে জানতে চান, সমাজে প্রকৃত ইসলাম কায়েম করতে চান সাইয়েদ কুতুবের জীবন ও রচনাবলী তাদের জন্য অবশ্য পাঠ্য।
তাঁর রূহের মাগফেরাত কামনা করি।
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।