তোর হাতের চা পান করেই
দুধ চায়ের স্বাধ নতুন করে পেলাম।
বেলকনিতে না হোক-
অন্তত! মাঝ ঘরে পাটিতে বসেই
দুধ চা আর তোর হাতে রাধা ভাত-ভাজি খেতে আবার
ছুটে যেতে ইচ্ছে করছে।
খুব ভালো কাটলো তোদের সাথের
এই আঠারো ঘন্টা,
বিগত আঠারো মাসেও এমন একটা
ভালো সময় আমার ছিল না।
খুব ইচ্ছে করে আগের মতো করে ভালো থাকি
কিন্তু ইচ্ছে করেও ভালো থাকা যায়না।
অন্ধকারে কষ্টের ঢিল গুলো ছুঁড়ে ফেলি
ঢিলগুলো আবার আমার উপর এসে পড়ে,
সুখ,ভালো থাকা আর ভালোবাসা-
শুধুই সনাতনী স্বপ্ন।
আমাদের ভালো থাকা আর আহ্লাদ করে ভালোবাসা-
নিকট ভবিষ্যতেও নেই।
তবুও মুখোশের উপর মুখোশ পড়ে
খুব অল্পতেই খুঁজি ভালো লাগার স্পর্শ।
ইচ্ছের উপর জোড়াতালি দিয়ে
ভালো থাকার স্বপ্ন বোনা
আর শুধু ইচ্ছের জোরেই স্বপ্ন দেখি
তবুও সব স্বপ্ন সনাতনী হয়ে যায়।
০৩/১২/১৬
ময়মনসিংহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
