এই সব বিকেলগুলি কেমন ছন্ন ছাড়া উদাস,
এতো মানুষের ভীড়েও
পথটাকে শূন্য মনে হয়
খুব আপন লাগা ভাঙ্গা ইটের পথটা
এখন অচেনা পর পর মনে হয়।
কেনো? তুই নেই বলে,
রোজ বিকেলে স্কুল ফেরার পথে
প্রায়ই দেখা হতো তোর সাথে-
কোনো কথা বলতি না
শুধু হাসতি পিট পিট করে।
তোর উচ্ছল হাসিটা সারাবেলার ক্লান্তি মুছে
দেহ মনে সৌরভ ছড়িয়ে পড়তো।
কখনো তোর হাতে হাত রেখে হাটতে হাটতে
সন্ধার আয়োজন করছে সবুজ বিকেল।
প্রায়ই আমার ফেরার পথে দাঁড়িয়ে থাকতি
কিন্তু! এখন কেউ দাঁড়িয়ে থাকে না,
সব কেমন জানি শূন্য শূন্য লাগে
তুই নেই চারদিকটা নিরব নিস্তব্ধ
এই সব বিকেলগুলি এখন অনেক লম্বা
সহজে শেষ হয় না।
০৮ অক্টোবর ২০১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
