কপিরাইট দণ্ডনীয় অপরাধ।
সুতরাং কপিরাইট থেকে দূরে থাকুন।
আধুনিক সভ্যতায় কাল্পনিক চরিত্র হিমুর বাস্তবরূপ ঃ
হিমু ঃ খালা, আমার কিছু টাকা লাগবে।
মাজেদা খালা ঃ কাম কাজ নাই সারা দিন শুধু পান্ডাগুল্লি মারস আর মৌমাছির মত ঘুরস ! ভন্ডা ............
কষ্টভারাক্রান্ত মন নিয়ে হিমুর প্রস্থান (মনে মনে ভাবছি আমি হিমু আমার তো মন খারাপ করলে হয় না)
রাত ২ টা (আনুমানিক) সিভিল পুলিশের একজন ডাক দিলেন, দৌড় দিব নাকি ভাবছি ।
(মনে মনে ভাবছি আমি হিমু আমার তো দৌড় দিলে হয় না)
পুলিশ ঃ এতো রাতে বাহিরে কি করিস ? কোন ধান্দা আচে নাকি?
হিমু ঃ (ভিত কণ্ঠে) না জনাব। আমি হিমু তাই বাহিরে থেকে বাহ্যিক জগৎটাকে অনুভব করছি।
পুলিশ ঃ আয় গাড়িতে উঠ, তোরে অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুই জগৎই দেখামু।
তোরে ২৪ ঘণ্টার মধ্যে পরিপূর্ণ হিমু বানাইয়া দিমু।
৩ থেরাপিতে তুই ওরিজিনাল হিমু হইয়া যাবি।
থেরাপি ১ ঃ (কালা হিমু) মাইরা কালা বানাইয়া ফালামু।
থেরাপি ২ ঃ (আলু হিমু) মাইরা আলু বানাইয়া ফালামু।
থেরাপি ৩ ঃ (পরিপূর্ণ হিমু) শেষ থেরাপি, ছাড়া পাওয়ার আগ মুহূর্তে এই থেরাপি দেয়া হয়।
এই থেরাপির বিশেষ গুন হল তুই অবোলার মত রাস্তায় রাস্তায় ঘুরবি।
সকল প্রকার থেরাপি শেষে হিংস্র ক্ষুধার্ত পশুর ন্যায় একটা খাবারের দোকানে ঢুকলাম।
মনমতো ভোজন শেষে বাড়ির পথে রওনা দিব তখনি মনে হল বিল নামক একটা লেনদেনপত্র আছে।
যেটা চুকিয়ে না আসা ছাড়া কোন উপায় নেই।
দোকানদার ঃ (নম্র স্বরে) ভাইজান , বিলটা !
হিমু ঃ আমি হিমু। আপনার অর্থ কোন না কোন সময় আমি ঠিকই চুকিয়ে দেব ।
দোকানদার ঃ কোন হিমু ? সামছু কাকার পোলা হিমু? ও তো ২ বছর আগেই মইরা গেচে। হাচা কইরা কন আপনি কেডা ?
হিমু ঃ না না আমি সেই হিমু নই। আমি নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহামেদের অনবদ্য সৃষ্টি হিমু।
দোকানদার ঃ (মনে মনে) কিছুই বুঝি নাই। তয় এইডা বুঝচ্ছি হের বাপ বিরাট বড়লোক। হেরে আটকাইয়া টেকা পয়সা খাওন যাইব।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




