পিয়তমেষু,,
.....পরম প্রেমার্দ্য।
"আমি তোমার শ্রী কৃষ্ণ হতে চাই,,জানি না তুমি সেই স্পর্ধ্যা ক্ষমা করতে পারবে কিনা,,কিন্তু আমি যে তোমাকে আমার রাঁধার আসনে বসিয়ে নিয়েছি।।
তুমি আমার কাছে ভালোবাসার মূর্ত্যপ্রতীক।
যাকে দেখে লাখো বার মনে নতুন করে প্রেমের জন্ম হবে।।
আমার অসম্পূর্ণ স্বপ্ন গুলো পূর্ণতা পায় তোমার পদার্পনে।।
আমার ভেতর বাড়ি মুখোরিত হয় তোমার অদৃশ্য পদচারণায়।
আমার আত্মার আত্মীয় হয়ে তুমি দখল করেছ আমার মন।
বর্তমানে যেমন করে আমার ভেতরে একাত্ম হয়ে আছো ভবিষ্যতে ও ঠিক তেমন করেই মিশে থাক আমার বহির্জগতেও।
এটাই আমার অকুণ্ঠ প্রত্যাশা।।
আমার জীবনের প্রতিটি কৃষ্টির প্রমোদ পেতে চাই তোমার মর্মস্পর্শে থেকে।
তোমার বাহ্যিক জগতের কথা অজানা হলেও অন্তরে শুধু আমি ই নিবাস গড়তে চাই।।
এহেন প্রত্যাশার বাস্তব প্রতিফলন তোমার সম্মতির ওপর ব্যাপক ভাবে নির্ভরশীল।আমি তোমাকে অধিষ্ঠীত করতে চাই মনমন্দিরে।
ইতি
-------
তোমার প্রেমভক্ত,,
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




