somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শো-অফ

২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



~শো-অফ~

একটা নতুন জ্যাকেট কিনছি; খুবই হাই ফাই, গায়ে দিলে শইল্লে একটা ভাব আহে।

ঢাকায় শীত একেবারে'ই নাই; গ্রামে আছে অল্প স্বল্প! এই অল্প স্বল্প শীতে এই ল্যাদার জ্যাকেট মোটেও মানায় না।

মানান না মানান পরে হিসাব নতুন জ্যাকেট কিনছি পাবলিকরে সেইটা দেখাইতে হইবো এইটাই মূল কথা।

ঢাকা শহরে আস্তো শীত কাল কোন দিক দিয়া আসে কোনদিক দিয়া যায় সেইটা কিঞ্চিৎ টের ও পাওন যায় না। মানুষের উষ্ণতায় ঢাকা শহরের ধারে কাছে শীত ঘেঁসে না।

জ্যাকেট দেখানের উদ্দেশ্যে ছুটলাম গ্রামের দিকে। গ্রামে শীত পড়ে গভীর রাইতে আর ভোর সকালে। রাইতে জ্যাকেট পরলে ব্যাডা ছাড়া ব্যাডিরা দেখবো না।
বেডাগরে দেহাইয়া কি লাভ! এরা উল্টা পাল্টা খোঁচা মাইরা স্লেইজিং করবো।
- দেখ, দেখ, ঢাকা থাইকা বান্দর আইছে।
- দেশী কুত্তার বিদাশি খেঁক।
- হালায় চিকিৎসা শেষ হওনের আগে পাগলাগারদ থাইকা পলাইয়া আইছে।
এইসমস্ত আজে বাজে কথা কইয়া মুড অফ করাইয়া দিবো।

আমি বুদ্ধিমান মানুষ তাই বহুত প্ল্যানিং প্রোগ্রাম কইরা ভোর সকালে জ্যাকেট পইরা বাহির হইলাম মর্নিং ওয়াকে। মর্নিং ওয়াক তো একটা বাহানা মাত্র আসল উদ্দেশ্য জ্যাকেট দেখানের। এই জীবনে এতো সকালে ঘুম থাইকা উঠি নাই তাও আবার শীত কালে।
মর্নিং ওয়াকে ষাটঊর্ধ্ব মহিলাগরে দেইখা বড়ই মনঃক্ষুণ্ণ হইলাম। এরা একা একা আসে ক্যান মেয়েছেলে নিয়া আসতে পারে না!

বিরক্ত হইয়া ধীরে সুস্থে বাসার দিকে হাঁটা ধরলাম আস্তে আস্তে রৈদ পড়া ও শুরু হইলো আমি'ও জ্যাকেট খুইলা ফালাইলাম। কাউরে দেখাইতে পারলাম না এই আফসোসে আমি শেষ। বেলা থাকতে থাকতে জ্যাকেট পইরা স্কুল কলেজের সামনে একটা ভাব নিয়া দাঁড়াইয়া থাকমু সেইটা আর হইলো না। আইসা পড়লাম ঢাকায়।

ঢাকা আইসা জ্যাকেট পইরা একটা ছবি তুললাম, সেইটারে ঈডিট কইরা ঘন কুয়াশা আর ঠাণ্ডা আবহাওয়া বানাইলাম যাতে পাবলিক বুঝে বহুত শীত পড়ছে।
ঈডিট শেষে যখন'ই আপলোড দিতে যামু তখন'ই মাথায় আইলো বাঙ্গালী বুদ্ধিমান জাতি আমার ঈডিট ধইরা ফেলবো; ধইরা ফেললে আর ইজ্জত রাখবো না।
তাই এইবার অভিনব পদ্ধতিতে জ্যাকেট দেখাইতাছি।

ভিন্ন ইস্যু ধইরা হুদাই আজাইরা অনেকেরে মেসেজ কইরা আমার জ্যাকেট দেখাইতাছি।
যেমন ধরেন-
- আমরা গ্রামে অনেক মজা করছি, ছবি দেখবা?
- আমাদের এখানে অনেক কুয়াশা পড়ছে, ছবি দেখবা?
- আমাদের গ্রামটা অনেক সুন্দর, ছবি দেখবা?
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×