শরতের কোন এক বিকালে চোখ পড়ে ছিল নীল আকাশে
নীলের স্নিগ্ধতায় আমি মুগ্ধ হয়ে যাই
চোখ যে আর পড়ে না মাটিতে।
চেয়ে আছি তো চেয়ে আছি।
আমার মুগ্ধাতায় তার ভালবাসা নীল গভীর থেকে গভীর হয়
নীলের হাসির সুভাস ভেসে যায় বাতাসে
ফুল কলি আনন্দে নেচে উঠে
আমি মাটিতে শুয়ে অপলক চেয়ে থাকি
নীলের ভালোবাসায় মিশে যাই।
ভালোবাসার সিক্ততায় চোখ বুজি
আকঁড়িয়ে ধরি কোন এক অজানায়
চুপে চুপে বলি ভালোবাসি ভালবাসি।।
নিশ্চুপ নিরবতা দেখে চোখ মেলে দিখি
নীলের বদলে কালো আকাশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



