কবিতা
২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বপ্নহীনা
১। তার কোন স্বপ্ন নেই
স্বপ্ন ছিল না কোনদিন ;
সে তো শুধু জরায়ুজারিত উত্তরকালের
প্রতিনিধি আনে –
রক্তক্ষরণে জীর্ণ হয় জীবন ;
কিছুই বলার নেই ।
তাকে উর্বরা থাকতে হয়
অথচ সার নেই ;
কিছুই বলার নেই ।
অপুষ্ট ফসল আসে ;
জমিনকে অভিশাপ দেয়
কৃষক, এ, সে – সবাই ।
তার দিনের কাজের তালিকায়
পরিবর্তন নেই –
আদিকাল থেকে ;
সে কাটায় চরম ব্যস্ততায়
খাবারের নতুন মেনুতে ।
তার লালিত স্বপ্ন চূর্ণ হয় -
বোধহীন হয়
দিনেদিনে
বোধের জন্মধাত্রী ;
অক্ষিঘিরে ছাইয়ের পর্দা নামে ;
কেউ দেখার নেই,
কউ বলার নেই -
কী রকম নীল হয়ে যায় সে -
প্রতিদিনকার বিষবাষ্পে !
২।বন্ধঘরে অন্ধহয়ে থাকা
অন্ধকারে ছোট্ট জমিনখানি।
আলোহীনা বাতাশহীনা তাই
বিষকাটালি ঘাঘরাগাছ বাড়ে ।
কৃষকবেটা অভিশাপে পোড়ায়
জমিনখানি বড়ই বাজে ভাবে ;
নতুন করে চাষের জমিন খোঁজে
ভালো ফসল ফলাতে যে হবে ।
উর্বরারে দখল করে
বন্যপশু –
সে হয় হিংস্রসাপের
ঘৃন্য চারণভূমি-
বে-খবরে হারিয়ে যায় সে
হারার পথেই তার জন্ম হল বুঝি ।
-------------------
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি...
...বাকিটুকু পড়ুনআপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন