টোকাই মানিকের আত্মকথা(প্রামানিক ভাইকে)
১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
টোকাই মানিকের আত্মকথা
(প্রামানিক ভাইকে )
আমি সেদিন টোকাই ছিলাম
তোমরা আমায় চেনতে গো
আজকে আমি এম পি মন্রী
পারব তোমায় কিনতে গো ।
সেদিন আমায় নেতা পুলিশ
যখন তখন ডাকত যে
মদ-গাঁজা বাবা জানকে
আমায় দিয়ে আনত যে ।
এমনি করে টেরা মানিক
পেয়ে গেলাম আসল রুট
টাকার পাহাড় গড়ে তুলি
করি ব্যাংক জমি লুট।
কার বাপে ছোবে আমায়
এমন শক্তি আছে কার
সব বেটাই ভাগ পেয়েছে
কেউ পাবে না হতে পার।
আজকে আমার জাহাজ আছে
আছে বাসের কোম্পানি
দল আছে বল আছে
হাতেআছে লালপানি।
বড় বড় স্কুল কলেজ
চলে আমার ইশারায়
এম এ বি এ পাশের ছেলে
নিত্য আমার দরোজায় ।
শুধু কষ্ট এই টুকু যে
কালো কালির বইগুলো
বুকসেল্পে থেকে থেকে
আমার চোখে দেয় ধূলো ।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুন