কালকে বিশ্ববিদ্যালয় জীবনের শেষ ক্লাস
আজ থেকে আর থাকবে না এই আড্ডা
থাকবে না ক্লাস রুটিন ঠাসা
থাকবে ক্যান্টিনের চায়ের কাপ আর চেয়ার
থাকবনা আমি কিংবা তোরা।
রেল লাইনের ধারে ঝুপড়িটা থাকবে হয়ত
থাকবে লাইব্রেরীর সামনে জটলাটা
থাকবে না কিছু পুরনো মুখ
থাকবনা আমি কিংবা তোরা।
আঙ্গুলের ফাঁকে সিগারেট থাকবে
থাকবে বাসের পিছে ছোটাছুটি
থাকবে না কয়েক যুগল চোখ
থাকবনা আমি কিংবা তোরা।
লেকচারশিটের কাড়াকাড়ি থাকবে
গালাগালি, হাসাহাসি থাকবে
থাকবে না কিছু স্বপ্ন দেখা মন
থাকবনা আমি কিংবা তোরা।
সবুজ ক্যাম্পাসে কোলাহল থাকবে
পথের পাশের ঝর্নাও থাকবে
থাকবে না তবু অনেক কিছুই
থাকবনা আমি কিংবা তোরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



