বিষ্মিত হৃদয়ে ভাবি,
আর কতটা পথ পাড়ি দিলে
তোমাদের ঐ অবিশ্বাসী মনে বিশ্বাস ফিরে আসবে!
আর কতটুকু আগুনে ঝলসালে বুঝবে
আমি সত্যি ঝলসে গেছি!
আর কতখানি লাঞ্ছিত করে আমায়
তোমদের মনের ক্লেস দূর হবে!
ভালো তো বেসেছি সবাইকে নির্ভেজাল হৃদয়ে,
তিলে তিলে নিজের সর্বস্ব বিলীনও হয়েছে,
তবু শুনেছি "রাজনীতির বাঁকা পথের পথিক নাকি এই আমি!"
নাহ আমার আর দুঃখ হয়না,
শুধু বিষ্মিত হবার অনুভুতিটা আজো রয়েই গেছে!
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



