somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়ের দিন বিলাই মারলো বউয়ের ভাই বেরাদর B:-)

১০ ই মার্চ, ২০১২ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। যদিও যখনই মনে পড়ছে হাসি পাচ্ছে। ঘটনা আমার বন্ধুর বিয়ের। গতকালের ঘটনা। বন্ধু দীর্ঘ ২/৩ বছর প্রেমের পর অবশেষে বিয়ে নামক লাড্ডু খাওয়ার এন্তেজাম করছে। আমাদের বিয়ের বয়স এখনো হয়নি :D কিন্তু বন্ধু আমার অপর পক্ষের চাপাচাপিতে বিয়ের জন্য লালায়িত :P হঠাৎ করেই তাই তারিখ ঠিক করছে। কিন্তু আমাদের কয়েক জনের এক্সাম রয়েছে তাই যেতে পারছিনা। তাই বাকি ৫ জন সাথে গেছে। এদিকে বর মানে বন্ধুর দুলাভাই গোছের কেউ নেই সাথে, এই চান্চে আমার বন্ধু গুলা সেই স্হান দখল করছে। আর মনে মনে বরের সাথে খাসি রোস্ট খাওয়ার পরিকল্পনা করছে ;) । মেয়ের বাড়ি মনে হয় অজ পাড়াগাঁয়। খাবার দাবার এর কোনো ঠিক ঠিকানা নেই। বরযাত্রীদের যখন খাওয়াচ্ছে, এটা নেই তো সেটা নেই। (তখনও আমার বন্ধুরা খায়নি) তো এই নিয়ে কথা কাটাকাটি...কাটাকাটি শুরু তো ফাটাফাটি। মুহুর্তেই চেয়ার তুলে মাইর। কন্যার ভাই বেরাদর থেকে শুরু করে গ্রামবাসি যে যেখানে ছিল সবাই স্বতঃস্ফুর্ত ভাবে সেই মাইরে যোগ দিছে। মহিলা পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা শিশু কেউ বাদ যায়নি সেই মাইরের হাত থেকে। আমার বন্ধু গুলা তখন বরকে নিয়ে একটা ঘরের মধ্যে। মাইর শুরু হওয়ার সাথে সাথে দরজা বন্ধ করে দরজা ধরে দাঁড়ায় আছে। উঁকি দিয়ে দেখে চারদিক থেকে বাংলার বাঁশ হাতে সব ধাওয়া করছে। আমার এক বন্ধুর জবানে জনগন নাকি উৎসব মুখর পরিবেশে মাইর দিছে। এমনকি যারা ২ মাইল দৌড়ায় গিয়া পালাইছে তাদের ও মাইর দিছে। একজন ছিল আদনান সামি'র মত মোটা, সে আবার বলছে ভাই তোরা আমার পিঠে আর পেছনে মার কিন্তু দয়া কইরা মাথায় মারিস না। :P ২ঘন্টা এ অবস্থা চলার পর বাংলা সিনেমার মত পুলিশের আগমন। এবং পুলিশ প্রহরায় প্রস্থান। বেচারা বন্ধু আমার জামাই ভোজ পেল না। /:) তার চেয়েও বড় ব্যপার ও বাসর রাত করতে পারে নি। কারন ওর মা ওখানে ছিল এবং পুরা অসুস্হ হয়ে পড়ছে। হাসপাতালে থাকতে হচ্ছে। আরো কয়েকজন হাসপাতাল ট্রিটমেন্ট নিয়েছে। এই হচ্ছে ঘটনা। :P
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১২ রাত ১২:০৭
১৬টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×