রাতে মিস করছেন কি কেউ?
কাহিনী পুরাই সত্যি। সিনেমার মতো না, আসলে এই ঘটনার প্রতিটি চরিত্র বাস্তব,তবে কেউ মিল খুজতে যাইয়েন না।
জেসি, লরা, আর মিশেল তিন বান্ধবী। আসছে বাংলাদেশে। এর মধ্যে জেসি আসছে কিছুদিন আগে বাকি দুইজন পরে। আমার সাথে জেসি'র পরিচয় হয় প্রথমে সেই সুত্রে বাকি দুজনের সাথেও। লরা আর মিশেল কিছুটা বোরড, তাই আমাকে বলল কি করা যায়। আমি কিছু আইডিয়া দিলাম, কিন্তু ওরা আমায় বলল এলকোহল পাওয়া যাবে কিনা? আমি ভেবে বললাম যাবে, ওরা বলল ঠিক আছে কিনে আন টাকা দিয়ে দেব। ঠিক আছে ওদের কথা মতই সন্ধ্যের পর মাল সামানা কিনে নিয়ে ওদের অ্যাপার্টমেন্ট এ হাজির। জানলাম জেসি ও আসছে পার্টিতে। বেশ, তাহলে জেসি আসুক তখনই শুরু হবে।তাই আমরা মুভি দেখতে বসলাম। পুরোনো একটা হাসির ছবি। আমি আর ওরা দুজন। মুভিটা বেশ মজার সাথে কিছু লুলিয় সিন ও আছে। ওদের দুজনের সাথে খুব বেশি ফ্রি না এখনও তাই জোরে হাসতেও পারছিনা।


তবে বেশ কিছু সিন এ আমি আর লরা বেশ জোরে হাসাহাসি করলাম


তাতে পরিবেশ হালকা হল

। এদিকে ১০টা বাজে সাড়ে ১০বেজে যায় জেসি আর আসেনা। আমি তো মহা বিরক্ত। ওরাও কিছুটা বিব্রত। এরপর ১১টার দিকে জেসি'র আগমন, আমি রাগে চলে আসতে চাইলাম কিন্তু জেসি বলল আরেকটা রুম আছে সো থেকে যাও আর পার্টি হবে। অগত্য


রাত্রি ১১টা বেজে ৩০। পার্টি চলছে, তিন আমেরিকান ললনা ও আমি একা বংগ পুংগব


নেশা লেগে আসছে...ওদিকে জেসি আর মিশেল লেগেছে যোগ ব্যায়াম করতে। আমি পুরা জমিদারী স্টাইল এ আধা শোয়া অবস্থায় দেখছি ওদের কসরত


খাওয়ার মধ্যে আমি আর লরা বেশি খাচ্ছি, ওরা দুজন গল্প করছে। আমার কাছে পুরা ব্যাপারটাই মনে হচ্ছে একটা ইলুশন...মায়া ! এই শুনশান মাঝরাতে একা আমি ছেলে আর চারপাশে ৩-৩টা সাদা পরী।


মনে হচ্ছে আমি বেহেস্তে চলে এসেছি।

তো এর মাঝেই হঠাৎ করে লরা বলে উঠলো, আচ্ছা এই দেশী টাকে আমেরিকা নিয়ে যাওয়া যায়না?? আমি তো হেসে ফেলছি !!


জেসি বলল, কিভাবে?? লরা বলল, এই ধরো আমি একে বিয়ে করলাম। ফেক বিয়ে। শুইনা আমিতো টাশকি খাওয়ার মতন।


( মনে মনে অবশ্য অনেক সুখ সুখ লাগতেছিল, অনেস্টলি) মনে হচ্ছিল যাক কেউ তো কেয়ার করে !!


কিন্তু ভিরমি খাওয়ার আরেকটা কারন হইল জেসি'র সাথে আমার পেরেম চলতেছিল।!!!!

) আমি ভাবি হায় আল্লাহ এইডা লরা কি কইয়া হালাইল!! যাউক এরকম আরো বেশ কিছুক্ষন থাকার পর আমি অন্যঘরে ঘুমাইতে গেলাম।(যারা লুল খুজসেন তাদের জন্য আমি দুঃখিত

)
আরেকদিনের ঘটনা, ওরা সবাই ফিরে গেছে। তেমন যোগাযোগ করেনা কেউ ই। হঠাৎ একদিন লরা অনলাইন এ। ওখানে রাত ১১টা এখানে সকাল এগারোটা। হাই হেলো দিলাম ও রিপ্লাই ও করলো। এবং তার পরই হঠাৎ বলতে শুরু করলো বালক তোমাকে আমি আমেরিকা নিয়ে আসবো। যে করেই হোক। আমি ব্যবস্থা করবো। আর চাকরি পেলে তোমার জন্য টাকা জমাবো তার পর তোমাকে নিয়ে আসবো।


আমি কিছুই বলছিলাম না...শুধু হাসি পাচ্ছিল। আর মনের মধ্যে অনেক অনেক সুখ লাগছিল।যাক কেউ তো আমার জন্য ভাবে

( ও জেসি'র সাথে ব্রেক আপ হয়ে গেছে অনেক আগেই) সারাটা দিন সেই সুখ সুখ ভাল লাগা নিয়ে থাকলাম। আমার এখানে রাত ১০টা আমেরিকায় সকাল ১০টা, হঠাৎ লরা'র মেসেজ...দেখ আমি তো রাতে ড্রাংক ছিলাম কি বলতে কি বলে ফেলেছি, কিছু মনে করো না..ওসব কিছু সত্যি ভেবনা।





আমার হাসিটা অনেক চওড়া ছিল অনেস্টলি!!! হাহাহা এখনো মনে পরলে হাসি পায়।
মহিনের ঘোড়াগুলি'র "ঘরে ফেরার গান" টা আমার অনেক প্রিয়। যখন এই গানটা শুনি মনে হয় এই গানটা শোনার জন্যে হলেও একবার বিদেশ যাবো...এই গানটা গভীর ভাবে অনুভব করার জন্য...