ট্যাকা দে ফেরৎ
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজব্যাংক লুটে নিলো
আটশত কোটি টাকা!!!
সুরাহা কি হবে আদৌ
কার বাপু অত ঠ্যাকা?
খড়্গ নামে অধমে
চুনোপুটিরা বরখাস্ত;
মন্ত্রী বহাল আছেন!!!
নাটক কত মাস্ত।
হাতে নেয় সরকারে
মেগা সব প্রজেক্ট;
ফান্ড হলো জনতা
ফাঁকা হয় পকেট।
কথা ছিল চাল খাবো
কেজি প্রতি দশ;
পরে কয় চুপ কর
বেশী কথা কছ্।
চাল কেনা দুরে থাক
ডিম পিস বারো টাকা;
মুখ খুলা স্রেফ মানা
ঘুরে উন্নয়নের চাকা।
ডেসটিনি হলমার্ক
শেয়ার কেলেংকারি;
ইউনিপে লুটে নিলো
সব টাকা জনতারি।
খোঁজ নেই সেসবের
সবি আজ ইতিহাস;
হ্যাকিংয়ের তথ্য হয়
একমাস পরে ফাঁস?!?
কোনদেশে করি বাস
এরপরও সরকার;
ভাবলেশহীন গা ঝাড়া
দায়হীন নির্বিকার !!!
মাথার ঘাম পায়ে ফেলে
দেই মোরা ট্যাকস্;
সেই টাকা লুটে নিলো
নিমিষে করে হ্যাকস্ !!!
ডলারে বেতন নেয়
এক্সপার্টওয়ালারা;
চুরি যদি হবে,তগো
কামডা কি শালারা??
অত শত বুঝিনা বাবা
কথা কই পষ্ট;
ভালোয় ট্যাকা দে ফেরৎ
মাথা পুরা নস্ট।
শ্রমিকের জনতার
ঘামে ভেজা অর্থ;
হিসাব না দিলে পরে
ঘটবে অনর্থ।
সেদিন আর দুরে নয়
জনতা হবে লুটেরা;
সরকার ধ্বসে দেবে
কুলি মুচি মুটেরা।
এই দিন দিন নয়
আরো দিন আছে;
প্রলয় সংকেত শুনি
সময় ঘনিয়েছে............
শেষকথাঃ
হে খোদা,কত সইব
এইবার কর রফা;
জাতিরে দাও মুক্তি
মালবাবুরে শেফা।

সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ...
...বাকিটুকু পড়ুন
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুন