''শুভ জন্মদিন'' কবি রাবেয়া রাহীম
২০ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই বুবু,সোনা বুবু
কোথা গেলি চলে?
মিস করে মরে যাই
বুক যায় জ্বলে।
দেশে এলি,চলে গেলি
ঠিক যেনো ঝটকায়;
চোখের পলকে ক্ষন
কি নিমিষে সটকায়!!
বই বের করা নিয়ে
কত লবডংকা;
হবে কি হবেনা ছাপা
মনে কত শংকা।
অবশেষে এলো'খন
এলি বই মেলাতে;
সাথে ছিলো গুরু ভৃগু
আর আমি চেলাতে।
কি যে মধু আহা আহা
ভুলবোনা ক্ষনটা;
মা'র স্নেহে কেঁড়ে নিলি
বাদরের মনটা।
দেখা হলো আরো কত
খাওয়ালিও কম না;
স্টারে কাবাব আর
চাইনিজে রমনা।
ভৃগুতো জানেনা সব
পেটে তার হিংসে;
সব যদি খুলে কই
বেটা যাবে চিমসে।
সবি আজ স্মৃতি হায়
তুই কত দুরে;
স্মৃতি রবে অমলিন
এ হৃদয় জুড়ে।
আজো মোর কানে বাজে
ফোনে তার কান্না;
আর বাকি সবে যথা
লৌকিক ভান না।
মিতা সখা কতশত
চারিপাশে কিলবিল;
প্রিয় হয় ক'জনায়
কে হামেশা করে 'ফিল'?
লিস্টিতে আছে কত
ধণী জ্ঞাণী প্রাজ্ঞ;
তাও ক'বো প্রিয় মেলা
জনমেরি ভাগ্য।
সবে খুঁজে গুড় যেনো
ভনভনে মাছি;
প্রকৃততো সে-ই,ক'বে
সুখে দুখে আছি।
এই বেশ আছি বুবু
আধো প্রাণে লড়ছি;
কতদিন দেখিনারে
মিস করে মরছি।
এভাবে যায়না টেকা
হয়তোবা ক'টা দিন;
স্বপ্নরা মরে গেছে
বুকে সদা চিনচিন।
স্বেচ্ছায় দুরে থেকে
একা দিন গুনছি;
যতই গড়ায় বেলা
ডাক গাঢ় শুনছি।
দুরে থাকি যথা থাকি
শূণ্য বা নির্জনে;
ভালোবাসি বুবু মোর
আছো বুকে প্রতি'খনে।
ভুলি নাই এইদিন
বুবু মোর প্রিয়;
হেপী হেপী বার্থ ডে
শুভেচ্ছা জানিও।
কি করে জানাবো উইশ
আর কত ভাববো;
শত ভেবে লিখি শেষে
আগডুম কাব্য।
বাজে ঢাক,বাজে বীণ
বুকে উঠে রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
বুবু,শুভ জন্মদিন।

সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনসিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন