খা'ব জ্বালা
০৬ ই মে, ২০১৭ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদ্যূৎ প্লান্ট হবে
এগুবে বাংলাদেশ;
''প্লান্ট'' আশপাশ জমি
বহু আগে বেচা শেষ।
প্লান্ট হবে,মিল হবে
বাড়বে জমির দাম;
আগেভাগে কিনে রাখা
বুদ্ধিমানের কাম।
সভাসদ উজিরেরা
আগেই দিয়েছে বুক;
চুক্তির বহু আগে
স্বপ্ন বিভোরে সুখ।
রাজাদের সুখ দেখে
তাহাদের ঘাম ছুটে?
আজকে প্রমান হলো
তারা বড় হিংসুটে।
কত আশা ছিলো মগো
বিদ্যূতে ভাসবো;
কোনদিনো ভাবিনি এ
গ্যাড়াকলে ফাঁসবো।
জামাতি/খালেদা থেকে
পেয়ে মোটা মালটি;
নরওয়ের হারামীরা
দিলো শেষে পাল্টি!!!
মুশকিল আরো আছে
প্ল্যান্ট হলে বন্ধ;
এমনিতে শাসকেরা
প্ল্যান্ট তরে অন্ধ।
রাণীমাতা এইবেলা
ধরে যদি নয়া গোঁ;
যে কোন মূল্যে মোরা
রামপাল গড়বো!!!
পদ্মাসেতু গড়িতে
শতকোটি বিলিয়ে;
উসুলে আরোপে কর
জনগনে কিলিয়ে।
পদ্মার ট্যাক্স শোধে
জানে নেই শক্তি;
নয়া ট্যাক্স ঘাড়ে এলে
পরপারে মুক্তি।
খেতে ট্যাক্স,যেতে ট্যাক্স
ফ্রী কেবল এ শ্বাস;
জানিনে এ কোথা আছি
নিজভূমে পরবাস।
কর দিয়ে জান শেষ
ভাবি ছুটে দম কি;
স্বপ্ন শুনিলে নয়া
পিলে উঠে চমকি!!!

কৃতজ্ঞতাঃ
জানা'পুর ফেবু পোষ্ট
দিলো মোরে আইডিয়া;
শয়তানি ঘটে শুরু
স্যাটায়ার ঘাঁই দিয়া।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৭ সকাল ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন